আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বানিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

লস এঞ্জেলেসে বানিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসের নেইবারহুড সেন্ট্রাল-আলামেডার একটি বানিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র নিকোলাস প্রেঞ্জ জানান, সাউথ লং বিচ এভিনিউ এর ২৭০০ ব্লকের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ জন ফায়ারসার্ভিস কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়।  

মুখপাত্র নিকোলাস জানান, এক তলা ভবনটি থেকে মারাত্মক আকারে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এই সময় ফায়ারসার্ভিস কর্মীরা একপর্যায়ে রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য হয়। প্রচন্ড আগুনে এক তলা ভবনটির ছাদও ধসে পড়ে।

প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক তলা ওই ভবনটিতে লেডার ট্রাকের উপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ারসার্ভিস কর্মীরা।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র নিকোলাস প্রেঞ্জ।   

অগ্নিকাণ্ডের ঘটনায় ভেরনোন এবং ওয়াশিংটন স্টেশনের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। এইসব স্টেশনের যাত্রীদের বাস দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত