আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনা বিধিনিষেধ শিথিল হলেও রয়েছে ঝুঁকি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

লস এঞ্জেলেসে করোনা বিধিনিষেধ শিথিল হলেও রয়েছে ঝুঁকি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

ছবি: এলএবাংলাটাইমস

করোনার সংক্রমণ রোধে লস এঞ্জেলেসসহ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশকিছু কাউন্টিতে আরোপিত ইনডোর ডাইনিং এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শঙ্কা এখনো কেটে যায়নি। তাই বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

লস এঞ্জেলেস কাউন্টির হেলথ অফিসার ড. মুন্টু ড্যাভিস বলেন, ‘এখনো রেস্টুরেন্টে ইনডোর ডাইনিং এ ঝুঁকি রয়েছে। যদি রেস্টুরেন্টের খাবার খেতেই হয়, তবে আউটডোর ডাইনিং করা ভালো’।

তিনি আরো বলেন, এখনো বাসিন্দাদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। করোনাভাইরাসে অনেক ভ্যারিয়েন্ট এখনো আমাদের দেশে ছড়াচ্ছে। তাই খুব সহজেই অনেকে আক্রান্ত হয়ে যেতে পারেন এবং এর প্রভাবে আরো মারাত্মক রোগ দেখা দিতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টিতে রেস্টুরেন্টের ভিতরে বসে শুধু এক পরিবারের ছয়জন সদস্য আর রেস্টুরেন্টের বাইরে বসে সর্বোচ্চ তিনটি আলাদা পরিবার একত্রিত হয়ে বসে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ড্যাভিস বলেন, যেসব বয়েসী বাসিন্দাদের সংক্রমণের ও মৃত্যুর ঝুঁকি বেশি, তাদের জন্য ইনডোর ডাইনিং থেকে আউটডোর ডাইনিং নিরাপদ।

তবে ইনডোর ডাইনিং খুলে দেওয়ায় সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে গেছে কী না, সেটি সামনে স্পষ্ট হবে বলে জানান ড্যাভিস। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি সঠিক কী না, সেটি সময়ই বলে দিবে। এটি নির্ভর করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সতর্কতা ও বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতার উপর’।

তিনি বলেন, ‘এজন্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে মনে করা বাসিন্দাদের উচিত হবে না এবং বাসিন্দাদের সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। সবাই যদি মাস্ক ব্যবহারে গুরুত্ব দেয় ও সামাজিক দূরত্ব মেনে চলে, তবে হাসপাতালের রোগী ও সংক্রমণ আবারো নাও বাড়তে পারে’।

শিথিল বিধিনিষেধের আওতায় কী থাকছে?

১/ মিউজিয়াম, জিম এবং এক্যুরিয়ামগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে।

২/ জিম, ফিটনেস সেন্টার, ইয়োগা এবং ড্যান্স স্টুডিওগুলো তাদের সক্ষমতার ১০ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে।

৩/ মুভি থিয়েটারগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ বা সর্বোচ্চ ১০০ জন দর্শক গ্রহণ করতে পারবে। তবে সেক্ষেত্রে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে আসনগুলো বিন্যাস করতে হবে।

৪/ রিটেইল এবং পার্সোনাল কেয়ার সার্ভিসগুলো তাদের সক্ষমতার ৫০ শতাংশ খুলে দিতে পারবে। পাশাপাশি সার্ভিসের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

৫/ রেস্টুরেন্টগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে অথবা সর্বোচ্চ ১০০ জনকে একত্রে গ্রহণ করতে পারবে। একই সাথে টেবিলগুলোর দূরত্ব পরস্পর থেকে ৮ ফুট দূরত্বে স্থাপন করতে হবে। শুধুমাত্র একই পরিবারের ছয়জন বাসিন্দা একত্রে এক টেবিলে বসতে পারবে। রেস্টুরেন্টগুলোতে ভ্যান্টিলেশন ব্যবস্থা থাকতে হবে এবং রেস্টুরেন্টের কর্মীদের বাড়তি মাস্ক ব্যবহার করতে হবে ও ফেইস শিল্ড ব্যবহার করতে হবে। অপরদিকে আউটডোর ডাইনিং এর ক্ষেত্রে তিনটি পরিবারের বাসিন্দারা একত্রে এক টেবিলে বসতে পারবে।     

৬/ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো করোনা থেকে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে সকল কার্যক্রম চালু করতে পারবে। তবে স্পিং সেমিস্টারের জন্য কোনো শিক্ষার্থী আবাসিকভাবে থাকতে পারবে না। আর ক্লাস ৭ থেকে ১২ গ্রেডের স্কুলগুলো চাইলে ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। 

৭/ প্রাইভেট গেদারিং এর ক্ষেত্রে ঘরোয়াভাবে সর্বোচ্চ তিনটি পরিবারের বাসিন্দা একত্রিত হতে পারবে, তবে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যেসব বাসিন্দাদের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারা ছোট পরিসরে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়াই মেলামেশা করতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত