আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্প্রিং ব্রেকে বাড়তে পারে লস এঞ্জেলেসের করোনা সংক্রমণ

স্প্রিং ব্রেকে বাড়তে পারে লস এঞ্জেলেসের করোনা সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও আসন্ন স্প্রিং ব্রেক ও ধর্মীয় ছুটির দিনগুলোকে কেন্দ্র করে সংক্রমণ আবারো ভয়াবহ আকারে বাড়তে পারে। আর তাই বাসিন্দাদের ভ্রমণ না করতে ও করোনা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এর তথ্যমতে, শনিবার (২৭ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত হয়েছে ৭০০ জন বাসিন্দা। এছাড়া মারা গেছে আরো ২৩ জন বাসিন্দা।

শনিবার লস এঞ্জেলেসের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলো ৬৭৬ জন। শনিবার সেটি কমে দাঁড়িয়েছে ৬৬৯ জনে। এছাড়া জরুরি বিভাগে শুক্রবার রোগী ভর্তি ছিলো ১৭০ জন, শনিবার সেটি কমে দাঁড়িয়েছে ১৬৬ জনে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানাচ্ছে, মহামারি করোনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১২ লাখ ১৭ হাজার ৭০৭ জন বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজার ৭৮ জন বাসিন্দা।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘কিছুদিন পরেই স্প্রিং ব্রেক শুরু হতে যাচ্ছে। একই সাথে বেশকিছু ধর্মীয় ছুটির দিনও রয়েছে সামনে। লস এঞ্জেলেসের বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি মেনে না চলে, তবে সংক্রমণ আবারো বেড়ে যেতে পারে। আমরা জানি যে ভ্রমণের কারণে এবং জনসমাগম হলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ কমতে থাকলেও অন্যান্য অনেক অঞ্চলেই এখনো সংক্রমণের হার অনেক বেশি। তাই আমাদের ভ্রমণে সতর্ক থাকতে হবে’।

লস এঞ্জেলেস কাউন্টির সাম্প্রতিক ভ্রমণ বিধিনিষেধ অনুযায়ী, কোনো বাসিন্দা যদি লস এঞ্জেলেসের বাইরে থেকে ভ্রমণ করে আসেন, তবে তাকে ১০দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, এই সপ্তাহ থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে ৫০ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে। তবে টিকার পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে টিকাগ্রহণের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকের কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এই সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ৩ লাখ ৩৮ হাজার ১০০ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার ডোজ টিকা স্থানীয় ভ্যাকসিনেশন প্রোভাইডরস যেমন ফার্মেসি এবং হেলথ কেয়ার সেন্টারের জন্য বরাদ্দ করা হয়েছে।  

এদিকে গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, এপ্রিলের শেষ থেকে প্রতি সপ্তাহে চল্লিশ লাখ ডোজ টিকা প্রয়োগের সক্ষমতা অর্জন করবে।  


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত