আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় অফিস কমপ্লেক্সে বন্দুক হামলা, শিশুসহ মৃত চার

ক্যালিফোর্নিয়ায় অফিস কমপ্লেক্সে বন্দুক হামলা, শিশুসহ মৃত চার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অফিস কমপ্লেক্সে বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্য আরেক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুক হামলার ঘটনার সাথে এই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে।

সিটি অব অরেঞ্জ কাউন্টির পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বুধবার (৩১ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটে ২০২ ডব্লিউ লিংকন এরিয়াতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র আরো জানিয়েছে, গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসধীন ব্যক্তি পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে। এই ব্যক্তির উপর অরেঞ্জ কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য গুলি চালায়। তবে বন্দুক হামলায় নিহত ও সন্দেহের তালিকায় থাকা ব্যক্তির বিষয়ে এর বেশি তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে পুলিশ।

গত দুই সপ্তাহের মধ্যে বড় ধরণের বন্দুক হামলার ২০তম ঘটনা এটি। মূলত যেসব হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়, সেগুলো বড় ধরণের হামলা হিসেবে বিবেচনা করা হয়।

অরেঞ্জ কাউন্টির লেফট্যানেন্ট জেনিফার আমাট বলেন, '১৯৯৭ সালের পর থেকে অরেঞ্জ কাউন্টিতে এই ধরণের বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি সমগ্র অরেঞ্জ কাউন্টির বাসিন্দা বিশেষ করে মৃতদের পরিবার ও আত্মীয়স্বজনদের জন্য একটি মারাত্মক ট্র‍্যাজেডি'।

ক্যালিফোর্নিয়ার গভর্ণর গেভিন নিউসাম এক টুইট বার্তায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন এবং এই বন্দুক হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সাথে এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঘটনাটির তদন্তে অরেঞ্জ কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট এর সাথে এফবিআই এক হয়ে তদন্ত করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত