আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ৩ ঘণ্টার চেষ্টায় আটক নারী বন্দুকধারী

লস এঞ্জেলেসে ৩ ঘণ্টার চেষ্টায় আটক নারী বন্দুকধারী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে এক নারী বন্দুকধারীকে আটক করতে সক্ষম হয় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। গ্রেফতার এড়াতে ওই নারী বন্দুকধারী ম্যাকআর্থার পার্কের লেকের পানিতে সাঁতারে বেড়িয়েছেন।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, শুক্রবার (২ মার্চ) তিনটার দিকে পুলিশ খবর পায়, ম্যাকআর্থার পার্কে এক নারী বন্দুকধারী রয়েছে। ওই নারীকে নিবৃত্ত করতে পুলিশ পৌঁছালে বন্দুকসহ ওই নারী পালাতে চেষ্টা করে। পুলিশ আধাঘণ্টা যাবত তাকে আত্মসমর্পণ এর কথা বললে এক পর্যায়ে পালানোর পথ খুঁজে না পেয়ে ওই নারী ব্যাগসহ অস্ত্র রেখে লেকের পানিতে নেমে পড়েন।

পুলিশ এক পর্যায়ে ওই নারীর উপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে। তবে পুলিশের উপর ওই নারী গুলি ছুঁড়েছিলো কী না, সেটি জানা যায়নি। তবে গুলি ছোঁড়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, লেকের পানিতে প্রায় আড়াই ঘণ্টা ওই নারী সাঁতরে পালানোর চেষ্টা করেছেন। পরে লেকের পানিতে আন্ডারওয়াটার ডাইভ ইউনিট নামায় পুলিশ। তখন ওই নারী তীরে এসে পালাতে চেষ্টা করলে সন্ধ্যা ৬টার সময় তাকে আটক করে পুলিশ নিজেদের জিম্মায় নেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত