আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ টিয়ারে লস এঞ্জেলেস, শিথিল হচ্ছে আরো বিধিনিষেধ

অরেঞ্জ টিয়ারে লস এঞ্জেলেস, শিথিল হচ্ছে আরো বিধিনিষেধ

ছবি: এলএবাংলাটাইমস

করোনার সংক্রমণের হার অব্যাহতভাবে কমতে থাকার সুফল পেয়েছে লস এঞ্জেলেস কাউন্টি। বিধিনিষেধের ক্ষেত্রে কঠিন স্তর রেড টিয়ারে থাকা লস এঞ্জেলেস কাউন্টি এবার অরেঞ্জ টিয়ারে নেমে এসেছে৷

ক্যালিফোর্নিয়া রাজ্যের কালার কোড সম্বলিত টিয়ার সিস্টেম অনুযায়ী, রেড টিয়ার থেকে অরেঞ্জ টিয়ারে ব্যবসাপ্রতিষ্ঠানের উপর করোনা বিধিনিষেধ আরো শিথিল থাকে।

করোনার সংক্রমণ অব্যাহতভাবে কমতে থাকায় বেশ কিছুদিন আগেই অরেঞ্জ টিয়ারে নেমে আসার মতো অবস্থা সৃষ্টি হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার (৫ মার্চ) থেকে করোনা বিধিনিষেধ শিথিল করার নির্দেশনা কার্যকর করছে।

ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি আরো বেশি গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে রেস্তোরাঁ ও পানশালা। একই সাথে জিম এবং অন্যান্য ইনডোর কার্যক্রমের পরিধি বাড়ানোর অনুমতিও মিলছে৷

অরেঞ্জ টিয়ারের নির্দেশিত করোনা বিধিনিষেধ অনুযায়ী, যেসব পানশালায় খাবার সরবরাহ করা হয় না, সেগুলো খোলা রাখা হবে। সেইসাথে রেস্তোরাঁ ও অন্যান্য খাবার বিক্রয়কারী প্রতিষ্ঠান সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা রাখতে পারবে।

এছাড়া জিম ও ফিটনেস সেন্টারগুলো ১০ শতাংশ থেকে এখন সক্ষমতার ২৫ শতাংশ খোলা রাখতে পারবে। তবে বাসিন্দাদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মগুলো পালন করতে হবে৷

এদিকে, অন্যান্য কাউন্টিতে রিটেইল স্টোর ও সুপার শপগুলো তাদের সক্ষমতার শতভাগ খুলে দেওয়ার অনুমতি পেলেও লস এঞ্জেলেস কাউন্টির রিটেইল স্টোর এবং সুপার শপগুলো তাদের সক্ষমতার ৭৫ শতাংশ খোলা রাখার অনুমতি পেয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। একই সাথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত