আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ক্ষুদ্র ব্যবসার জন্য গ্রান্ট: আবেদন প্রক্রিয়া জেনে নিন!

ক্যালিফোর্নিয়ায় ক্ষুদ্র ব্যবসার জন্য গ্রান্ট: আবেদন প্রক্রিয়া জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গ্রান্ট হিসেবে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। একে বলা হচ্ছে 'ক্যাল রিলিফ গ্রান্টস'। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ৫ হাজার থেকে ২৫ হাজার ডলার করে গ্রান্ট পাবেন এই রিলিফের আওতায়।

এই গ্রান্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়া হবে। আবেদনপত্রের সাথে এই তথ্য উপাত্ত যুক্ত করতে হবে।

চূড়ান্ত আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে মে মাসের ৪ তারিখ পর্যন্ত। গত গ্রান্ট প্রদানের সময় যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অপেক্ষমান তালিকায় ছিলো, তারাও আবেদন করতে পারবে। তবে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে গ্রান্ট দেওয়া হবে না।

কীভাবে আবেদন করা যাবে?

দ্য ক্যালিফোর্নিয়া স্মল বিজনেস কোভিড-১৯ রিলিফ গ্রান্ট প্রোগ্রাম স্টেটস অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। আগামী এপ্রিলের ২৮ তারিখ সকাল ৯টা থেকে চূড়ান্ত আবেদনের সময় শুরু হলেও আগে থেকেও খসড়া আবেদন প্রস্তুত করে রাখা যাবে।

ওয়েবসাইট- CAReliefGrant.com

আবেদনের জন্য একটি স্বাক্ষরকৃত সার্টিফিকেশন ফর্ম, সদ্য দাখিলকৃত ট্যাক্স রিটার্নের কপি, স্টেট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বিজনেস কপি এবং সরকার ইস্যুকৃত একটি ফটো আইডির প্রয়োজন পড়বে৷

যারা ইতোপূর্বে এই গ্রান্টের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না। স্বয়ংক্রিয় ভাবেই এদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

গ্রান্টে কতো অর্থ দেওয়া হবে?

যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি বছর রেভিনিউ ১ হাজার ডলার থেকে ১ লাখ ডলারের মধ্যে- সেসব প্রতিষ্ঠানকে ৫ হাজার ডলার গ্রান্ট দেওয়া হবে।

যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের রেভিনিউ ১ লাখ ডলার থেকে ১ মিলিয়ন ডলার মধ্যে, তাদের ১৫ হাজার ডলার গ্রান্ট দেওয়া হবে।

যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের বছরে রেভিনিউ ১ মিলিয়ন থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের মধ্যে, তাদের ২৫ হাজার ডলার গ্রান্ট দেওয়া হবে।

গ্রান্ট প্রাপ্তি বিষয়ে কবে জানা যাবে?

আবেদন সম্পন্ন করলে মে মাসের ৭ তারিখের পর থেকে গ্রান্ট প্রাপ্তি বিষয়ে জানানো হবে। যারা আগে ডকুমেন্টেশন করেছেন, তারা আগে গ্রান্ট পাবেন।

গ্রান্ট বিষয়ে যে কোনো তথ্য জানতে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হেল্প লাইন নাম্বারে 888-612-4370 কল করা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত