আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পমোনা ফেয়ারপ্লেক্সে ঠাঁই হচ্ছে ২৫০ অভিবাসী শিশুর

পমোনা ফেয়ারপ্লেক্সে ঠাঁই হচ্ছে ২৫০ অভিবাসী শিশুর

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে ২ হাজাত ৫০০ জন অভিবাসী বিভিন্ন বয়েসী শিশু-কিশোরদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সাময়িকভাবে এসব শিশুরা এখানে থাকবে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর দক্ষিণ সীমান্ত দিয়ে এসব শিশু অভিভাবকহীন সীমান্তে প্রবেশ করেছে৷ এসব শিশু পরিবারের সাথে মিলিত না হওয়া পর্যন্ত বা কোনো স্পন্সর না পাওয়া পর্যন্ত এখানে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২ মে) থেকে ২৫০ জন শিশুকে পমোনা ফেয়ারপ্লেক্সে নিয়ে আসা হবে। পরে ধীরে ধীরে অন্য শিশুদের আনা হবে। প্রাথমিক পর্যায়ে টিনএইজ বয়েসীদের নিয়ে আসা হবে।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হিলডা সোলিস, পমোনার মেয়র টিম সেন্ডোভাল, ফেডারেল এবং স্থানীয় নির্বাচিত কর্মকর্তা শুক্রবার আবাসন প্রকল্পটি পরিদর্শন করেন।

হিলডা সোলিস বলেন, 'এই শিশুগুলো বিভিন্ন কঠিন পর্যায় পার হয়ে এখানে এসেছে৷ এদের অনেকে এবিউজ, দারিদ্র‍্যতাসহ বিভিন্ন কিছু মোকাবিলা করেছে৷ তারা এখানে একটু আশ্রয় চাইছে শুধু'।

তিনি বলেন, 'আমরা শুধু এই শিশুদের জন্য কিছু করতে চাই। এসব শিশুদের জন্য কমিউনিটির পক্ষ থেকে কিছু করা অত্যন্ত জরুরি'।

পমোনা ফেয়ারপ্লেক্সের এই আশ্রয়স্থলটি এই বছরের শেষ পর্যন্ত খোলা থাকবে বলে সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে লং বিচ কনভেনশন সেন্টারে ১০০ অভিবাসী শিশুকে নিয়ে আসা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ পর্যন্ত ইউএস-ম্যাক্সিকো সীমান্ত থেকে ১৯ হাজার শিশুকে উদ্ধার করা হয়।
অভিবাসী চাপ বেড়ে যাওয়ায় সীমান্ত সংকটের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত