আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন নুরি মার্টিনেজ

মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন নুরি মার্টিনেজ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে আর মাত্র এক বছর পরেই মেয়র নির্বাচন। এখন পর্যন্ত মাত্র দুইজন রাজনীতিবিদ মেয়র প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে নিশ্চিত করেছেন। সিটি অ্যাটর্নি মাইক ফেওয়ার এবং কাউন্সিলম্যান হোসে বাসকানিও মেয়র নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।

তবে ধীরে ধীরে সেই তালিকা বড় হবে। ইতোমধ্যে নতুন আরেক প্রার্থী ২০২২ সালের মেয়র নির্বাচনে গারসেটির স্থলাভিষিক্ত হতে লড়াই করার সম্ভাবনার কথা জানান।

কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, মেয়র এরিক গারসেটির দায়িত্ব নিতে নুরি মার্টিনেজ মুখিয়ে আছেন।

নুরি মার্টিনেজের রাজনৈতিক উপদেষ্টা রয় বিহার জানান, গত বছর করোনার প্রকোপ থেকে বিভিন্ন পরিবারকে রক্ষার সময়কাল থেকে নুরি মার্টিনেজ এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা শুরু করেছেন।

নুরি মার্টিনেজ বর্তমানে একজন কাউন্সিলওমেন। তিনি ২০১৩ সাল থেকে সান বার্নার্ডিনো কাউন্টির রিপ্রেজেনটেটিভের দায়িত্ব পালন করে আসছেন।

রয় আরো বলেন, 'তিনি করোনা মহামারির সময় অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সেই বাসিন্দারাই নুরি মার্টিনেজকে মেয়র হিসেবে পাশে চাইছেন'।

এদিকে সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে মেয়র এরিক গারসেটির মেয়াদ শেষে ভারত দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে বহাল করতে চিন্তাভাবনা করছেন।

নুরি মার্টিনেজ ভ্যান নুইস, আরলেটা, সান ভ্যালি, পেনারোমা সিটি এবং লেক বালবাও এর প্রতিনিধিত্ব করছেন। আগে তিনি স্কুল বোর্ডের একজন সদস্য ছিলেন। ২০২০ সালে কাউন্সিলের প্রথম ল্যাটিনা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন নুরি মার্টিনেজ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত