আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

ছবি: এলএবাংলাটাইমস

অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে। করোনা মহামারির প্রভাবে মানুষের ঘরে থাকার প্রবণতা বাড়ায় এই অনলাইন রিটেইল প্রতিষ্ঠানটির চাহিদা বেড়ে গেছে।

ট্রান্সপোর্ট ও ওয়্যারহাউজের স্থায়ী কর্মী হিসেবে এই নিয়োগ দেওয়া হবে।

এছাড়া নতুন কর্মী হিসেবে যারা নিয়োগ পাবে, তাদের মধ্যে যদি কেউ করোনার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করে থাকে তবে তাকে ১০০ ডলার বোনাস দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানায় অ্যামাজন।

নতুন কর্মী হিসেবে যারা নিয়োগ পাবে, তাদের ঘণ্টা প্রতি ১৭ ডলার করে প্রদান করা হবে৷ কিছু কিছু স্থানে কর্মী নিয়োগে ১ হাজার ডলার করে বোনাসও পাওয়া যেতে পারে।

পৃথিবীজুড়ে অ্যামাজনের ১০ লাখের মতো কর্মী রয়েছে। করোনা চলাকালীন প্রতিষ্ঠানটিতে নতুন অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে গত বছর ১০ হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে এই অনলাইন রিটেইল প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত