আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিজনিল্যান্ডে অন্য রাজ্যের দর্শনার্থীদের প্রবেশ সুযোগ মিলছে

ডিজনিল্যান্ডে অন্য রাজ্যের দর্শনার্থীদের প্রবেশ সুযোগ মিলছে

ছবি: এলএবাংলাটাইমস

ডিজনিল্যান্ড ও ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার প্ল্যান এবার অন্যান্য রাজ্য থেকে আসা দর্শনার্থীদের গ্রহণ শুরু করছে। আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া ছাড়াও অন্যান্য রাজ্যের বাসিন্দারা পার্কে প্রবেশের অনুমতি পাবে।

এর আগে করোনা বিধি-নিষেধের কারণে সীমিত আকারে এই পার্কগুলো খোলা রাখা হয়েছিলো। তখন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দারাই পার্কে প্রবেশের অনুমতি পাচ্ছিলো।

বুধবার (২৬ মে) পার্ক কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

১৫ জুন থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে আরো কিছু করোনা বিধি-নিষেধ শিথিল করে দিচ্ছে কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে সামাজিক দূরত্ব মানতে হবে না। একই সাথে ব্যবসাপ্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়া হবে। এছাড়া পুরোদমে খুলবে  স্টেডিয়াম ও অন্যান্য বিনোদন কেন্দ্র।

ইনডোর স্পোর্টস ইভেন্টস বা কনসার্টের ক্ষেত্রে বিধি নিষেধ এখনো কঠোর রাখা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে যদি কোনো ইনডোর কনসার্ট আয়োজন করা হয়, তবে সর্বোচ্চ ৫ হাজার দর্শক উপস্থিত হতে পারবে। আর তাদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

এছাড়া আউটডোর কোনো ইভেন্টে ১০ হাজার দর্শক একত্র হলে অবশ্যই টিকা গ্রহণের সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

জুন মাসের ১৫ তারিখ থেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেসে ভ্রমণ কড়াকড়িও উঠিয়ে দেওয়া হতে পারে।

গত এপ্রিলে সক্ষমতার ২৫ শতাংশ খুলে দেওয়া হয় ডিজনিল্যান্ড থিম পার্ক। তখন শুধুমাত্র একত্রে তিন পরিবারের সদস্যরাই পার্কে প্রবেশের অনুমতি দেয়া হয়। এছাড়া ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছাড়া অন্যান্য রাজ্যের বাসিন্দারা পার্কে প্রবেশের অনুমতি পায়নি।

১৫ জুন থেকে অন্যান্য রাজ্যের দর্শনার্থীরাও পার্কে প্রবেশের অনুমতি পাচ্ছে, তবে আগত দর্শনার্থীদের সবাইকে মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে।

ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ জানায়, আগত অতিথিদের টিকার পূর্ণ ডোজ গ্রহণ ও করোনা নেগেটিভ সনদ দেখিয়ে পার্কে প্রবেশ বাধ্যতামূলক না হলেও এই বিষয়ে 'পরামর্শ' দেওয়া রয়েছে।

পার্কে প্রবেশ করতে হলে একই তারিখের টিকিট এবং থিম পার্ক রিজার্ভেশন প্রয়োজন হবে।

টিকিট বিষয়ে বিস্তারিত জানতে এবং রিজার্ভেশন করতে ভিজিট করুন-

https://disneyparks.disney.go.com/blog/2021/05/disneyland-resort-launches-new-way-to-purchase-theme-park-tickets-and-make-park-reservations-at-the-same-time/

এই গ্রীষ্মে পার্ক কমপ্লেক্সে নতুন আরো আকর্ষণ যোগ করা হয়েছে। জুন মাসের ৪ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চারে অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস চালু হচ্ছে। দ্য প্যারাডাইস পিয়ার হোটেল খুলবে জুনের ১৫ তারিখ থেকে এবং ডিজনিল্যান্ড হোটেল খুলবে জুলাই মাসের ২ তারিখ থেকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত