আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে ডেল্টার প্রভাব, একদিনে আক্রান্ত ১১০০

লস এঞ্জেলেসে ডেল্টার প্রভাব, একদিনে আক্রান্ত ১১০০

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। শুক্রবার (৯ জুলাই) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শনাক্তের সংখ্যা ১১০০ অতিক্রম করেছে।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা দ্বিগুণ হলো। এছাড়া মার্চ মাসের পর এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা৷

দ্য কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, শুক্রবার লস এঞ্জেলেস কাউন্টিতে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ জন। এর আগের সপ্তাহের শুক্রবারে আক্রান্তের সংখ্যা ছিলো ৫৪৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷

রাজ্য কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। শুক্রবার পর্যন্ত কাউন্টির হাসপাতালগুলোতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৩৩৬ জন। বৃহস্পতিবার রোগীর সংখ্যা ছিল ৩২০ জন। এর মধ্যে শুক্রবারে জরুরি বিভাগে রোগী ভর্তি ছিল ৮৩ জন। আর এর আগের দিন রোগীর সংখ্যা ছিল ৭৯ জন।

এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৪৩৪ জন।

মেরিন কাউন্টি পাবলিক হেলথ অফিসার ড. ম্যাট উইলিস বলেন, 'ক্যালিফোর্নিয়ায় করোনায় যারা মারা গেছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের কেউই টিকা গ্রহণ করেননি'।

ড. উইলিস বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট ক্যালিফোর্নিয়া এবং বে এরিয়াতে বেশ ভালো ভাবেই ছড়িয়ে যাচ্ছে৷ এটি আগের থেকে আরো বেশি সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই এটি বেশি করে ছড়াচ্ছে'।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ক্যালিফোর্নিয়ার প্রধান সংক্রামক হয়ে উঠেছে। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট করোনা সংক্রমণের ৩৫ দশমিক ৬ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হয়েছে। এর আগে মে মাসে মোট আক্রান্ত রোগীর মাত্র ৫ দশমিক ৬ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনার যেই সংক্রমণ ঘটেছে, এর বেশিরভাগের জন্য দায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্ট৷

এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৪ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণ করেনি। এর মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণের উপযুক্ত নয়। আর তাই ডেল্টা ভ্যারিয়েন্ট ঝুকিপূর্ণ হয়ে উঠতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর প্রধান ড. বারবারা ফেরের জানান, গত সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ২৪৫ জন করোনা রোগীর দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ।

যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের থেকেও ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়িয়ে গেছে। জুনে ৩৪ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর দেহে আলফা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এর আগে এপ্রিল ও মে মাসে প্রধান সংক্রামক ছিল আলফা।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্মকর্তারা ইতোমধ্যে বাসিন্দাদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলছেন, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহীতারাও ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত