আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অস্ত্রসহ লস এঞ্জেলেস ফেডারেল ভবনে ঢোকার চেষ্টা, আটক ১

অস্ত্রসহ লস এঞ্জেলেস ফেডারেল ভবনে ঢোকার চেষ্টা, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ডাউনটাউন ফেডারেল ভবনের পার্কিং দিয়ে অস্ত্রসহ ঢোকার সময় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির শরীরে বুলেট প্রুফ জ্যাকেট এবং গাড়িতে অস্ত্র ছিল।

বুধবার (১৪ জুলাই) ডাউনটাউন লস এঞ্জেলেসের টেম্পল স্ট্রিটে অবস্থিত রয়বাল ফেডারেল ভবনের প্রবেশ পার্কিং থেকে এই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিটি একটি ট্রাকে করে ভবনে প্রবেশের চেষ্টা চালায়।

এই সময় ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের একটি দল ওই ব্যক্তিকে ফটকে আটকে দেয় এবং ট্রাকের ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সূত্র জানায়, গাড়ি থেকে ম্যাগাজিন ভর্তি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তির কোনো মানসিক সমস্যা থাকতে পারে। আটকের পর আমতা-আমতা করে ওই ব্যক্তি সরকারবিরোধী কথা বলছিল।

ট্রাকের রেজিস্ট্রেশনের সূত্র ধরে চেরি ভ্যালির একটি ৫৫ ও এর বেশি বয়েসীদের জন্য বরাদ্দ বাড়িতে তদন্ত করা হচ্ছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং দ্য ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস বিষয়টির তদন্ত করে দেখছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত