আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গারসেটির বাসভবনে বিক্ষোভকারীরা ছুঁড়লো আবর্জনা ও টয়লেট পেপার

গারসেটির বাসভবনে বিক্ষোভকারীরা ছুঁড়লো আবর্জনা ও টয়লেট পেপার

ছবি: এলএবাংলাটাইমস

মেয়র এরিক গারসেটির সরকারি বাসভবন গেটি হাউজের সামনে বিক্ষোভের এক পর্যায়ে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এই হামলার খবর পেয়ে লস এঞ্জেলেস পুলিশ সেখানে উপস্থিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ভিডিও তে দেখা গেছে, বিক্ষোভকারীরা গারসেটির ভবনের গাছে ও দেয়ালে আবর্জনা, টয়লেট পেপার ইত্যাদি ঝুলে আছে। আর হাঁটার রাস্তায় ও বাড়ির বাইরের পিলারে আন্দোলনকারীরা বিভিন্ন গ্রাফিতি এঁকে রেখেছে৷

মূলত সাম্প্রতিক এক সিটি ল'কে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়। গ্রাফিতিতে 'হাউজিং ইজ এ রাইট', 'রিপিল 41.18d' ইত্যাদি লেখা ছিল।

আন্দোলনকারীরা পুলিশকে ব্যাঙ্গ করছে, প্রকাশিত ভিডিওতে এমন দেখা গেছে৷

সাম্প্রতিক সময়ে সিটি কাউন্সিল ভোটের মাধ্যমে আইন পাশ করে জানায়, পার্কিং, লাইব্রেরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সামনে গৃহহীনেরা ক্যাম্প বা তাঁবু স্থাপন করছে না। মূলত এই কারণে কোড সেকশন ৪১.১৮ পরিবর্তনের দাবিতে আন্দোলন করতে মেয়রের বাসভবনের সামনে বিক্ষোভকারীর দল জড়ো হোন।

এই আন্দোলনের ডাক কার পক্ষ থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মূলত এক লিফলেট এর মাধ্যমে আন্দোলনকারীরা মেয়রের বাসভবনের সামনে জড়ো হয়। সমালোচকেরা বলছেন, নতুন এই আইন গৃহহীনদের জন্য শাস্তিস্বরূপ।

পরবর্তীতে শুক্রবার দুপুরের মধ্যে গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়। এছাড়া ঝুলে থাকা টয়লেট পেপার ও অন্যান্য আবর্জনাও আর চোখে পড়েনি।

এর আগে গত বছরের পুরো সময় ব্ল্যাক লাইভস ম্যাটারস-এলএ এবং অন্যান্য আরো আন্দোলনকারী গেটি হাইজের সামনে বিক্ষোভ করে গেছে। মূলত বাইডেন প্রশাসনে এরিক গারসেটির নিয়োগের বিরোধীতা করে আন্দোলন চালিয়ে গেছে অনেক সংগঠন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত