আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় আবাসিক ভবনে গোলাগুলি, মৃত ১, আহত ৩

ক্যালিফোর্নিয়ায় আবাসিক ভবনে গোলাগুলি, মৃত ১, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হানিংটন বিচের একটি আবাসিক ভবনে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক সহিংসতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হানিংটন বিচ পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) এডিনগান অ্যাভনিউ'র দক্ষিণ দিকে বলসা চায়না স্ট্রিট এবং ফান্টাসিয়া লেনের মাঝামাঝি স্থানে গোলাগুলির ঘটনাটি ঘটে।

হানিংটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানায়, ওই বাড়ির সামনের উঠোন থেকে আহত অবস্থায় নারী ও পুরুষ মিলিয়ে চারজনকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। তবে গুলি লাগার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে নাকি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

পুলিশ ডিপার্টমেন্টের জুলিয়ান হার্ভে জানান, যা জেনেছি তা হলো সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে৷ গোলাগুলির সময় কয়েকজন রিয়েল অ্যাস্টেট ব্যবসায়ি বাড়িটি দেখতে আসে।

সাময়িক সময়ের জন্য ওই অঞ্চলে চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে।

পরে অবস্থা নিয়ন্ত্রনে এলে আবারো সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত