আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দাবানলের কারণে বাড়ছে বায়ু দূষণ

দাবানলের কারণে বাড়ছে বায়ু দূষণ

ছবি: এলএবাংলাটাইমস

উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর ধোঁয়া বাতাসের মাধ্যমে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে। এর কারণে লস এঞ্জেলেস অঞ্চলের বায়ুর গুনমান ক্রমে দূষিত হচ্ছে।

বৃহস্পতিবারে সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট  লস এঞ্জেলেস  , রিভারসাইড এবং সান বার্নার্ডিনো কাউন্টির বড় অংশের জন্য একটি পরামর্শ জারি করেছে।

সংস্থাটি বলেছে, ‘উত্তর ও মধ্য ক্যালিফোর্নিয়ার দাবানল ভারী ধোঁয়া তৈরি করছে যা দক্ষিণ উপকূলের এয়ার বেসিন এবং কোচেল্লা উপত্যকায়  স্থানান্তরিত হচ্ছে’। সংস্থাটি জানিয়েছে পর্বত অঞ্চল, ইনল্যান্ড এম্পায়ার এবং কোচেল্লা উপত্যকায় এর প্রভাব সবচেয়ে শক্তিশালী হবে।

কয়েক সপ্তাহ ধরেই, দাবানলগুলোর কারণে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিকটবর্তী বাসিন্দারা অনেক সমস্যায় ভুগছে। এখন, বাতাসের কারণে ধোয়া দক্ষিণদিকে ভেসে আসছে।

লস এঞ্জেলেস, সান গ্যাব্রিয়েল, রিভারসাইড, সান্তা ক্লারিতা ও সান বার্নার্ডিনো শহরে বায়ুর গুনমান অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। বাসিন্দারা ধোয়াটে আকাশ দেখতে পেতে পারে।

একজন বিশেষজ্ঞ বলেছেন, ‘ দাবানলের মৌসুম আসার আগেই একটি পোর্টেবল এয়ার ফিল্টার কিনে ফেলবেন। কারণ, দাবানল শুরু হবার পর থেকে যন্ত্রগুলো আর খুঁজে পাবেন না।‘

বায়ুর গুনমান ০ থেকে ৫০০ এর একটি স্কেল ব্যবহার করে নির্ণয় করা হয়। ১০০ এর উপরে গেলে সে বায়ু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাসিন্দারা চাইলে তাদের বাসস্থানের AQI লেভেল AirNow.gov  ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলেছে যে দাবানলের ধোয়ায়  সূক্ষ্ম পদার্থ কণা থাকে যা শ্বাস নেওয়ার সময় মানুষের শরীরের প্রবেশ করতে পারে। এর কারণে শ্বাসতন্ত্র ও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে দাবানলের ধোঁয়ায় ব্যাকটেরিয়া, সীসা এবং অন্যান্য বিষাক্ত পদার্থ থাকতে পারে এবং এটি করোনা আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি করে।

বাসার ভিতরে বাতাস পরিষ্কার রাখার জন্য বিশেষজ্ঞরা জানালা ও দরজা বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি বাসার ভিতরে এয়ার পিউরিফায়ার চালানোর পরামর্শও দিয়েছেন। যাদের বাসায় এয়ার কন্ডিশনার আছে, তাঁরা এয়ার কন্ডিশনারকে ‘রিসারকিউলেশন’ মোডে দিয়ে বাতাস পরিষ্কার রাখতে পারবেন।

বাসিন্দাদেরকে বাইরে অযথা না  যাওয়ার ও কঠোর শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলে, ‘যেসকল এলাকাগুলোতে ধোয়া সম্পর্কে সতর্কবাণী দেওয়া হয়নি, ওই সকল এলাকাগুলোতেও আপনি ধোয়া ও ছাই দেখতে পাবেন।‘

রাজ্যে বর্তমানে দুটি বড় দাবানল জ্বলছে। স্যাক্রামেন্টোর নিকটে ১ লাখ ২৬ হাজার একরজুড়ে জ্বলতে থাকা ক্যালডর ফায়ার ও ৭ লাখ ৩৫ হাজার একরজুড়ে জ্বলতে থাকা ডিক্সি ফায়ার রাজ্যের বেশিরভাগ অংশে ক্ষতিকর কালো ধোয়ার পরিমাণ বৃদ্ধি করছে।

সাউথ লেক তাহোর আশেপাশে বায়ু দূষণের পরিমাণ বিগত কয়েকদিন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি  রেনো শহরে দূষিত বায়ুর পরিমাণ আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে।  

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত