আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিকল নির্বাচনে এগিয়ে আছেন নিউসাম: জরিপ

রিকল নির্বাচনে এগিয়ে আছেন নিউসাম: জরিপ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যে ঘনিয়ে আসছে গভর্নর রিকল নির্বাচন। এর আগে ভোটারদের মধ্যে জরিপ চালায় স্থানীয় গণমাধ্যম। জরিপ অনুসারে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এখনো গেভিন নিউসামকেই গভর্নর হিসেবে উপযুক্ত মনে করছেন। তবে মতপার্থক্যের ব্যবধান খুব অল্প।

জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার জানিয়েছে রিকল নির্বাচনে তাঁরা গেভিন নিউসামকে ভোট দিবেন। অপরদিকে, ৪২ শতাংশ ভোটার তাঁর বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর ৬ শতাংশ বাসিন্দা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ বাসিন্দা কাউকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। ২৭ শতাংশ ভোটার ল্যারি এল্ডারকে ভোট দিবেন।

পলিটিক্যাল ডাটা ইনকর্পোরেট সূত্র জানায়, নির্বাচনের দুই সপ্তাহ আগে এখনো ২২ মিলিয়ন ভোট রেজিস্ট্রার হওয়া বাকি আছে। আর চার মিলিয়ন ব্যালট ইতোমধ্যে ফেরত এসেছে।

মোট রিটার্ন ব্যালটের ৫৪ শতাংশ ডেমোক্রেটিকদের পক্ষে গেছে। আর ২৪ শতাংশ রিপাবলিকানকদের পক্ষে আর ২২ শতাংশ কোনো দলকেই বেছে নেয়নি।

গেভিন নিউসাম বলেন, 'ক্যালিফোর্নিয়াবাসী এই নির্বাচনে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আমরা এটি প্রত্যহ প্রত্যক্ষ করছি'।

গেভিন নিউসামের বিপক্ষে অন্যতম প্রতিপক্ষ লেরি এলডার এর আগে জানান, ক্ষমতায় বসেই তিনি মাস্ক ব্যবহার তুলে নিবেন।

তিনি জানান, তিনি টেক্সাস, মিসিসিপি ও ফ্লোরিডা মডেল অনুসরণ করবেন।

এর প্রেক্ষিতে গেভিন নিউসাম বলেন, এবারের রিকল নির্বাচনের ফলের উপর মৃত্যু ও অন্যান্য বিষয় নির্ভর করবে। ফ্লোরিডা, টেক্সাস এবং মিসিসিপিতে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে করোনায়। আমাদের রাজ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কম।

তিনি বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা চিন্তা করে এই নির্বাচনে ক্যালিফোর্নিয়াবাসীকে না ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত