আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মুসলিম হলেই হামলা হয় লস এঞ্জেলেসে

মুসলিম হলেই হামলা হয় লস এঞ্জেলেসে

ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার পর
থেকে মুসলিমদের প্রতিনিয়ত সংগ্রাম করতে
হচ্ছে তাদের ধর্ম আর পোশাক নিয়ে।
সেখানে মিরেভেত্তে জুদেহ (৩৯) নামে
এক নারী জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তিনি
হামলার শিকার হয়েছেন। সেখানে কেউ
একজন তাকে আঘাত করার চেষ্টা করেন। কারণ
একটাই তিনি হিজাব পড়েন তার মানে তিনি মুসলিম।
আর মুসলিম বলেই তাকে হামলার শিকার হতে
হয়েছে এটা স্পষ্ট।
জুদেহ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বাস
করেন। নিজেদের বিষয়ে তিনি বলেন, ‘এখন
আমাকে আমার বাচ্চাদের সঙ্গে এসব বিষয়
নিয়ে কথা বলতে হচ্ছে। এসব কারণে আমি খুব
কষ্ট পাচ্ছি। আমাকে আমার ধর্মের জন্য
নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।’
এক মুসলিম দম্পতির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া হামলার
ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই
মুসলিম দম্পতির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর
থেকেই সেখানে মুসলিমদের সন্দেহের
চোখে দেখা হচ্ছে। শুধু তাই নয়
কখনও কখনও সন্দেহের কারণে তাদের
সঙ্গে খারাপ আচরণও করা হচ্ছে।
অনেক পরিবারই তাদের শিশুদের নিয়ে খুব
চিন্তিত। অধিকাংশ শিশুদের মনে প্রশ্ন জাগে সবাই
যদি তাদের ঘৃণা করে বা তাদের অপছন্দ করে
তাহলে তারা স্কুলে যাবে কিভাবে? আর
অন্যদের সঙ্গে খেলবেই বা কি করে?
যেসব নারীরা হিজাব পরেন তারা খুব বিপাকে
পড়েছেন। কারণ তারা হিজাব ছাড়তে পারছেন না
তাদের ধর্মীয় অনুভূতির কারণে। আর হিজাব
পড়লে অন্যদের ঘৃণাভরা চোখ তাদের দিকে
থাকে এটাও সহ্য করা খুব কষ্টকর। তাহলে তারা
এখন কী করবেন?

শেয়ার করুন

পাঠকের মতামত