আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অরেঞ্জ কাউন্টিতে গত মাসে পিকলবল কোর্টে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়া এক হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচান ছুটিতে থাকা এক ফায়ারফাইটার। সোমবার সেই ফায়ারফাইটারের সঙ্গে আবারও দেখা হয় কোচ ও তার পরিবারের।

ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর। সান ক্লেমেন্তের রিচার্ড টি. স্টিড মেমোরিয়াল পার্কে পিকলবল খেলছিলেন সান জুয়ান হিলস হাইস্কুলের শিক্ষক ও প্রধান ফুটবল কোচ রব ফ্রিথ। হঠাৎই তিনি কোর্টে লুটিয়ে পড়েন।

ঘটনার কথা স্মরণ করে রব বলেন, “সবকিছু এত দ্রুত ঘটল যে আমি বুঝে ওঠার আগেই পড়ে গেলাম। মাথার পেছনে আছড়ে পড়েছিলাম।”

সৌভাগ্যক্রমে, একই পার্কে তখন খেলছিলেন অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ফায়ারফাইটার জন রোল্যান্ডস, যিনি সেদিন ছুটিতে ছিলেন। পরিস্থিতি বুঝে তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন।

কেটিএলএ-কে দেওয়া সাক্ষাৎকারে রোল্যান্ডস বলেন, “পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছিল। রবের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা তার নাড়ির স্পন্দনও পাচ্ছিলাম না। আমি বুকে চাপ দিতে শুরু করি এবং যতটা পারি চেষ্টা করি, যেন প্রশিক্ষণে শেখা সবকিছু ব্যবহার করে তাকে বাঁচিয়ে রাখা যায়—যতক্ষণ না উন্নত চিকিৎসা সহায়তা আসে।”

এদিকে জরুরি অবস্থার খবর পেয়ে রবের পরিবারকে জানানো হয় যে, প্যারামেডিকরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ট্রমা সেন্টারে ছুটে যান।

রবের ছেলে লুক ফ্রিথ বলেন, “আমি তখন আমার মায়ের সঙ্গে ছিলাম, যখন ফোনটা আসে। ওই ফায়ারফাইটাররা পরিস্থিতির দায়িত্ব নেয়, আমাকে তাদের একজনের নম্বর দেয় এবং পুরো সময়জুড়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে।”

রবের মেয়ে টেইলর ফ্রিথ জানান, হাসপাতালে পৌঁছে তারা প্রার্থনায় মগ্ন ছিলেন।
“প্রতিবার কোনো নার্স বাইরে আসতেন, আমরা তার মুখের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করতাম পরিস্থিতি কেমন,” বলেন তিনি।

সোমবার অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির একটি ফায়ারহাউসে রব ও তার পরিবার প্রথমবারের মতো জন রোল্যান্ডসের সঙ্গে সরাসরি দেখা করেন এবং তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানান।

সেই দিনের কথা স্মরণ করে রব বলেন, অ্যাম্বুলেন্সে থাকাকালীন তার একটি কথোপকথন এখনো মনে আছে।
“পরের যে বিষয়টি আমার মনে আছে, আমি অ্যাম্বুলেন্সে দুই প্যারামেডিকের দিকে তাকিয়ে ছিলাম। আমি বলেছিলাম, ‘আমি যদি আপনাদের দু’জনকে এখন দেখছি, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ কিছু হয়েছে।’ তারা জবাব দিয়েছিল, ‘না, আপনি আমাদের দেখছেন বলেই বুঝতে হবে, আপনার সঙ্গে ভালো কিছু হয়েছে।’ ওই ভালো ঘটনাটাই ঘটিয়েছেন জনি—তিনি আমার প্রাণ বাঁচিয়েছেন।”

হাসপাতালে থাকার সময় রব জানতে পারেন, অজানা একটি শারীরিক সমস্যার কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তিনি এখনো সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকলেও, চিকিৎসকেরা আশা করছেন তিনি পুরোপুরি সেরে উঠবেন এবং আগামী ২০ জানুয়ারি কাজে ফিরতে পারবেন।

সুস্থ হয়ে উঠলে জন রোল্যান্ডসের সঙ্গে আবার পিকলবল কোর্টে নামার ইচ্ছাও প্রকাশ করেছেন রব ফ্রিথ।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত