আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় এখনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার একটু আগে ইস্ট আর্টেসিয়া বুলেভার্ডের ২৩০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তারা একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কী কারণে বা কী পরিস্থিতিতে এই গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত গোয়েন্দারা সম্ভাব্য সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। নিহত ব্যক্তির পরিচয়ও আপাতত গোপন রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের দপ্তর নিহতের স্বজনদের অবহিত করার পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বা তথ্য জানা যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তথ্য থাকলে হোমিসাইড ডিটেকটিভ হুয়ান কার্লোস রেয়েস অথবা লিসেট টেম্ব্লাডরের সঙ্গে ৫৬২-৫৭০-৭২৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া, পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে এলএ রিজিওনাল ক্রাইম স্টপার্সের ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে ফোন করা যাবে অথবা অনলাইনে lacrimestoppers.org ওয়েবসাইটে তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত