আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল শুরু আজ : লিটল বাংলাদেশে সাজ সাজ রব

বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল শুরু আজ : লিটল বাংলাদেশে সাজ সাজ রব

আজ ৩১ মার্চ শনিবার শুরু হচ্ছে লস এঞ্জেলেসের ঐতিহ্যবাহী ১২তম বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল ২০১৮। ২ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আগামীকাল ১ এপ্রিল রবিবার। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা)’র উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বাংলাদেশী অধ্যুষিত লিটল বাংলাদেশ এলাকায়।

এই আয়োজনকে ঘিরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী লস এঞ্জেলসের রাজপথে নামবেন রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে নিয়ে। অংশ নেবেন বিদেশীরাও। তাই কম্যুনিটিতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

গত এক দশকের বেশীকাল যাবৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুদূর প্রবাসে এই আমেরিকার অন্যতম প্রধান শহর মেগাসিটি লস এঞ্জেলেসের প্রাণকেন্দ্রে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে জমকালো প্যারেডের আয়োজন করে আসছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)। ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ ডে প্যারেড’ আজ প্রবাসীদের তথা সমগ্র বাংলাদেশীদের জন্য গর্বের বিষয়ে পরিণত হয়েছে।

এ বছর বাংলাদেশ ডে প্যারেডে আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন সিনেটর ডায়ান ফেইনস্টাইন, লস এঞ্জেলেস সিটির জননন্দিত মেয়র এরিক গারসেটি, কংগ্রেসম্যান ব্র‍্যাড শেরম্যান, কংগ্রেসম্যান জিমি গোমেজ, বাংলাদেশের মাননীয় কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি চিফ হোরেস ফ্রাঙ্ক, এলএ কাউন্টির বোর্ড সুপাভাইজার হিলডা সলিস প্রমুখসহ ক্যালিফোর্ণিয়া স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

২ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিসহ ভিন্ন দেশী প্রবাসীরাও অংশ নেবেন। সকল অনুষ্ঠান সবার জন্য জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য, বই ও মুখরোচক খাবারের স্টল।

অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে বাংলাদেশ থেকে এসেছেন আধুনিক বাংলা গানের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব ও জিনাত আরা মুনা, নিউইয়র্ক থেকে এসেছেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রকাশিত হবে বাফলা'র বার্ষিক ম্যাগাজিন ’অপরাজেয়’। থাকছে নাগরিক সচেতনতা ও শিক্ষামূলক সেমিনার ইত্যাদি। স্বাধীনতা দিবসের এই ফেস্টিভ্যালে দেশীয় হস্তশিল্প, বই, খেলনা, দেশি মুখরোচক খাবার, গহনা, আবাসন ও বিনিয়োগ প্রকল্পসহ রকমারী ধরনের ও পণ্যের স্টল থাকবে।

১৫২ নর্থ ভারমন্ট এভিন্যুতে, ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই জমকালো আয়োজন সকলের জন্য উন্মুক্ত; থাকবে প্যারেড থেকে ফেস্টিভ্যাল গ্রাউন্ড পর্যন্ত ফ্রি শাটল সার্ভিস ও পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুব্যবস্হা।

এবছর মিডিয়া পার্টনার থাকবেন বাংলা ভিশন ও এল এ বাংলা টাইমস্।

এবছর বাংলাদেশ ডে ফেস্টিভ্যালে আইয়ুব বাচ্চুর অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা সংক্রান্ত জটিলতায় তিনি আসতে পারছেন না।

২ দিনের এই ঝাকজমকপূর্ণ আয়োজনে সকল প্রবাসী বাংলাদেশিদের সবান্ধব ও সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহিদ আলমসহ বর্তমান ক্যাবেনটের সদস্যবৃন্দ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত