আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

লস এঞ্জেলেসে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

মহামানব গৌতম বুদ্ধের ধর্ম ও দর্শন বিশ্বশান্তির প্রতীক। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ লাভ তিনটি ঘটনা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিতে  হয়েছিল। তাই বুদ্ধ পূর্ণিমার প্রতিপাদ্য ও গুরুত্ব বিশ্ব বৌদ্ধ জাতির কাছে অত্যন্ত শ্রদ্ধার, গৌরব ও সম্মানের।  বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব ও তাঁর শান্তির বাণী জগত কল্যাণে প্রচার এবং অনুধাবন করার প্রত্যয়ে লস এঞ্জেলেস বুদ্ধ বিহার এর উদ্যোগে Lemon Grove Recreation Center মিলনায়তনে “২৫৬২ বুদ্ধবর্ষ বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা” উদযাপিত হয়।

গত ১৬জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠান মালায় রনি বডুয়ার পরিচালনায় সকাল বেলা সংঘদান ও ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমৎ সুমনতিষ্য মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন শরৎ চন্দ্র বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভেনারেবল কোলিত মহাথের, প্রধান ধর্মালোচক ছিলেন ক্যালিফর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ড. করুণানন্দ মহাথের এবং সদ্ধর্ম আলেচনায় অংশ গ্রহন করেন সম্বোধি বিহারের অধ্যক্ষ ড. লোকানন্দ মহাথের, ভদন্ত রতনজ্যোতি মহাথের, ভদন্ত সানাতা বিহারী, ভদন্ত বিজ্ঞানন্দ মহাথের এবং উপগুপ্ত থের।



অনুষ্ঠানের শুরুতে বাবু মানবেন্দ্র বড়ুয়া শীল প্রার্থনা করেন । উদ্বোধনী ভাষণ প্রদান করেন, লস এঞ্জেলেস বুদ্ধ বিহার পরিচালনা পরিষদের সহ সভাপতি বাবু প্রিয় রনজ্ন বড়ুয়া , শুভেচ্ছা বক্তব্য বাখেন বাবু জয় বড়ুয়া দেবু এবং  টুটুল  বড়ুয়া। এর পর বৌদ্ধ ভিক্ষুগণ শীল প্রদানের মধ্যদিয়ে মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় বাণীর প্রয়োগ ও উপকারিতা বিশ্লেষণ করেন।


বিকাল ৩টায় যীশু বডুয়ার উপস্থাপনায় বুদ্ধ পূর্ণিমার মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসোলেট জেনারেল জনাব প্রিয়তোষ সাহা মহোদয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট  চিকিৎসক প্রীতিশ বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে ভিক্ষুসংঘ ও অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন লিপু বড়ুয়া ও তপু বড়ুয়া । স্বাগত ভাষণ  রাখেন লস এঞ্জেলেস বুদ্ধ বিহার পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি ডা: সুরজিৎ বড়ুয়া। সম্পাদকীয় বক্তব্য রাখেন এঞ্জেলেস বুদ্ধ বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অজিতানন্দ বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবু অশোক বড়ুয়া।

বিশেষ অতিথির ভাষণে বলেন “বিদেশের মাটিতে শত কর্মব্যস্থতার মধ্যেও স্বধর্ম ও স্বকীয় সংস্কৃতির চর্চা ও অনুশীলন অত্যন্ত গৌরব আর আনন্দের”।

প্রধান অতিথি জনাব প্রিয়তোষ সাহা মহোদয় তাঁর ভাষণে আরে বলেন বৌদ্ধ “জাতি অত্যন্ত শান্তপ্রিয়। তাঁরা মহামানব বুদ্ধের দান, শীল আর প্রজ্ঞা অনুশীলন করেন। বুদ্ধের শিক্ষা বর্তমান প্রজন্মে কাছে  ছড়িয়ে দিলে যুদ্ধের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতি চর্চার জন্যে লস এঞ্জেলেস সিটিতে একটি বাংলাদেশী বৌদ্ধ বিহারের প্রয়োজনীয়তা অপরিহার্য। এ ছাড়া বাংলাদেশে মুক্তি যুদ্ধে বৌদ্ধদের অবদানের কথাও তিনি তুলে ধরেন”।



আলোচনা সভা শেষে লস এঞ্জেলেস বুদ্ধ বিহার পরিচালনা পরিষদের  সভাপতি ভদন্ত সুমনতিষ্য মহাথের তার ভাষণের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বেলা ৫ টায় মিসেস সোমা বড়ুয়া ও কবিতা বড়ুয়ার যৌথ উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে লস এঞ্জেলেস  এর ক্ষুদে সংগীত শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। তারা হলেন ঋতু,দিশা, দিপাসেন, রাজশ্রী, প্রীতম, প্রীতিশ, অতিশ, মৃত্যুন্জয়, সৌম্য, কোমি, অনিরুদ্ধ, অনির্বাণ, আরিয়ান, স্মৃতি, সোমা, সাথী, শর্মিলা, মল্লিকা, বীণা, নীলা, সংগীতা, তৃষা, কবিতা, প্রানেশ, রনি ও অপু বড়ুয়া ।
সংগীত পরিচালনা করেন সাথী বড়ুয়া । বাদ্য যন্ত্রে ছিলেন বাবু শিমুল বড়ুয়া ও শ্রীনাথ বিশ্বাস। সার্বিক অনুষ্ঠানের তত্বাবধান করেন বাবু রানা,সুমন,অমিরণ,নয়ন ও প্রতীম, বড়ুয়া ।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত