আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জাতিসংঘের শোভাযাত্রা বাংলাদেশের পতাকা - নেতৃত্ব দেন বান কি মুন

জাতিসংঘের শোভাযাত্রা বাংলাদেশের পতাকা - নেতৃত্ব দেন বান কি মুন

জাতিসংঘের সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং নারী এনজিও কর্মীদের অংশগ্রহণে মহাসচিব বান কি-মুনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা হয়েছে, যাতে দেশের পতাকা হাতে অংশ নিয়েছেন বাংলাদেশিরা। জাতীয় জীবনে নারীর সমঅধিকারের দাবিতে স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনের দাগ হ্যামারসোল্ড প্লাজা থেকে শুরু হয়ে প্রায় দুই মাইল পথ পেরিয়ে টাইমস স্কয়ারে এসে এই শোভাযাত্রা শেষ হয়। ২০ হাজারের বেশি নারী-পুরুষের অংশগ্রহণে এ শোভাযাত্রার সামনের দিকেই বাংলাদেশের জাতীয় পতাকা শোভা পেতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালামের হাতে ছিল এ পতাকা। সালাম নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের অগ্রগতির তথ্য সংক্ষেপে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করলে বান কি-মুন বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে নারীর উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখার

আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, তার স্ত্রী ইউএন উইমেনের সদস্য সেলিনা মোমেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ও নারী উদ্যোক্তা সেলিমা আহমেদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট নাজমা আক্তার, উদ্বাস্তু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান রানা, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জেসমীন প্রেমা, মানবাধিকার আইনজীবী অশোক কর্মকার, সমাজকর্মী সবিতা দাসসহ শতাধিক বাংলাদেশি এই শোভাযাত্রায় অংশ নেন। লিঙ্গ সমতা এবং নারী অধিকারের প্রশ্নে ১৯৯৫ সাল থেকেই জাতিসংঘের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। এবারের শোভাযাত্রা থেকেও ২০৩০ সালের মধ্যে সর্বস্তরে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত