আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হঠাৎ বন্যার কবলে নিউইয়র্ক, জরুরি অবস্থা ঘোষণা

হঠাৎ বন্যার কবলে নিউইয়র্ক, জরুরি অবস্থা ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। এর ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরটিতে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ডুবে গেছে নিউইয়র্ক। তলিয়ে গেছে সাবওয়ে স্টেশন, প্রধান প্রধান সড়কগুলো। বিপজ্জনক পরিস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন জরুরি সেবা কর্মীরা। চারদিক থেকে ভেসে আসছে সাইরেনের শব্দ।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, শহরের অবস্থা ‘বিপজ্জনক’ এবং জীবনের জন্য হুমকিস্বরূপ’। অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

বন্যার কারণে বিভিন্ন সাবওয়ে লাইনের পাশাপাশি মেট্রো উত্তর কমিউটার ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি।

শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে।

নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃহস্পতিবার রাতভর এত বেশি বৃষ্টি হয়েছে যে, তা সামলাতে প্রস্তুত ছিল না শহরের ড্রেনেজ ব্যবস্থা।

শহরের প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগরওয়ালা জানান, সকাল ৭টার পরে ঝড়বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ব্রুকলিন নে ইয়ার্ডে এক ঘণ্টায় ২ দশমিক ৫৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

এ পরিস্থিতিতে শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। দিন শেষ হওয়ার আগে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত