আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

ছবিঃ এলএবাংলাটাইমস

মিশিগান অঙ্গরাজ্যের একটি বাড়িতে আগুন লাগার পর একই পরিবারের আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। তাদের কয়েকজনের শরীরে গুলির চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগে মিশিগানের গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাড়ির ভেতরে প্রবেশ করে তারা আটজনের মরদেহ উদ্ধার করে।

অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয়ের ক্যাপ্টেন জ্যাকব স্পার্কস জানান, নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মৃত্যুর সঠিক কারণও এখনো নির্ধারণ করা হয়নি। নিহত ছয় শিশুর বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

তিনি কতজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, তা প্রকাশ করেননি। তবে তিনি বলেন, “এটি অত্যন্ত জটিল একটি ঘটনাস্থল এবং তদন্তও বেশ জটিল।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাইরের কোনো সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে না। প্রাথমিক তদন্তে এটিকে হত্যার পর আত্মহত্যা (মার্ডার-সুইসাইড) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, বাড়িতে বসবাসকারী সবাই মারা গেছেন বলেও মনে করছেন তদন্তকারীরা।

ক্যাপ্টেন স্পার্কস আরও জানান, আগুনের ঘটনাটি সন্দেহজনক এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তে মিশিগান স্টেট পুলিশের অগ্নিসংযোগ (আর্সন) তদন্তকারীরা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছেন।

গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপের জনসংখ্যা প্রায় ১৮ হাজার। এটি মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডস শহর থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে অবস্থিত।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত