আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স (ডিজিটাল আইডি) ব্যবহারের সুযোগ আরও অনেক মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন আইনের ফলে এখন রাজ্যের প্রায় ৬০ শতাংশ চালক এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

এর আগে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (DMV)-এর মোবাইল ড্রাইভিং লাইসেন্স পাইলট কর্মসূচিতে সর্বোচ্চ ১৫ শতাংশ চালক অংশ নেওয়ার সুযোগ পেতেন। সম্প্রতি গভর্নর গ্যাভিন নিউসম SB 169 নামে একটি বিলে স্বাক্ষর করার পর সেই সীমা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

গভর্নর নিউসম বলেন, DMV তাদের সেবাকে আরও আধুনিক ও সহজ করতে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ মোবাইল ফোনেই নিজের পরিচয়পত্র বহনের সুবিধা পাবেন।

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা DMV-এর ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে এই কর্মসূচিতে নিবন্ধন করতে পারবেন। ডিজিটাল আইডি ব্যবহার করে কিছু বিমানবন্দরের TSA নিরাপত্তা তল্লাশি পার হওয়াও সম্ভব। এর মধ্যে রয়েছে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর (SFO) এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX)।

DMV-এর চিফ ডেপুটি এড সুয়েনসন বলেন, আরও বেশি মানুষের হাতে এই প্রযুক্তি পৌঁছে দিতে এবং এর ব্যবহার বাড়াতেই কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানও যাতে ডিজিটাল আইডি গ্রহণ করে, সে লক্ষ্যেও কাজ করছে সংস্থাটি।

তবে DMV স্পষ্ট করেছে, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সকে বৈধ লাইসেন্স হিসেবে গ্রহণ করে না। তাই গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই লাইসেন্সের হার্ড কপি সঙ্গে রাখতে হবে।

এদিকে, নতুন SB 169 আইনের মাধ্যমে DMV-এর বিভিন্ন সেবা আরও আধুনিক করার পাশাপাশি ২০২৮ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত