আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে পুলিশের ধাওয়া শেষে গুলিতে এক সন্দেহভাজন নিহত হওয়ার ঘটনার বডি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। গত ২১ জুলাইয়ের ওই ঘটনার তদন্ত এখনো চলছে।

পুলিশ জানিয়েছে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ডুসান অ্যাভিনিউয়ের ২৫০০ ব্লকের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে তারা সেখানে যায়। তবে কর্মকর্তারা পৌঁছানোর আগেই সন্দেহভাজন নিকোলাস থম্পসন, ৩৭, ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রকাশিত বডি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, পুলিশ থম্পসনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। এ সময় এক নারী জানান, তারা সম্প্রতি লাস ভেগাসে গিয়েছিলেন এবং থম্পসন তাদের সব টাকা হারিয়েছেন। ওই নারী আরও দাবি করেন, থম্পসন কোনো ধরনের মাদকের প্রভাবে ছিলেন।

ভিডিওতে থম্পসনের বাবার হাতেও রক্তাক্ত আঘাত দেখা যায়। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, থম্পসন অস্ত্রধারী ছিলেন এবং পুলিশকে ডাকা হলে কর্মকর্তাদের সঙ্গে ‘গুলি বিনিময়’ করার হুমকিও দিয়েছিলেন।

পুলিশের তদন্তের পর থম্পসনকে পারিবারিক সহিংসতা ও বয়স্ক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের যথেষ্ট কারণ রয়েছে বলে জানানো হয়। এরপর তাকে খুঁজতে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

থম্পসনের গাড়ির নম্বর ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর শনাক্তকারী প্রযুক্তি ‘ফ্লক’-এ যুক্ত করা হয়। কয়েক ঘণ্টা পর একটি ফ্লক ক্যামেরায় তার পিকআপ ট্রাক শনাক্ত হলে পুলিশকে সতর্ক করা হয়।

একজন মোটরসাইকেল পুলিশ কর্মকর্তা গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু থম্পসন গাড়ি না থামিয়ে দ্রুত চলে যান। এ সময় সিমি ভ্যালির ফ্রিওয়ে ও স্থানীয় সড়কগুলোতে পুলিশ তাকে ধাওয়া করতে শুরু করে।

একপর্যায়ে থম্পসন আবার নিজের পরিবারের বাড়ির এলাকার দিকে ফিরে আসেন। সেখানে আগে থেকেই অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যায়, দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে থম্পসনের পিকআপ ট্রাক আবাসিক এলাকার রাস্তায় দ্রুতগতিতে ছুটছিল। তিনি কয়েকবার একই এলাকায় ঘোরেন এবং দুইবার পরিবারের বাড়ির পাশ দিয়ে যান।

পুলিশের দাবি, তৃতীয়বার ওই এলাকায় আসার সময় থম্পসন তার গাড়ি সরাসরি একজন কর্মকর্তার দিকে চালিয়ে দেন। এ সময় ওই কর্মকর্তা গাড়িটিতে গুলি চালান।

এর কয়েক সেকেন্ড পর থম্পসনের ট্রাক একটি পার্ক করা, তবে খালি থাকা পুলিশের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পাশের বাড়ির ড্রাইভওয়েতে থাকা একটি আরভিতেও ধাক্কা লাগে। পরে গাড়িটি ড্রাইভওয়ে থেকে বেরিয়ে এসে পুলিশের একটি টহল গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এরপর পুলিশ দ্রুত থম্পসনের গাড়ি ঘিরে ফেলে এবং কয়েক রাউন্ড গুলি চালায়। একই সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে এবং হাত দেখাতে বলা হয়। তবে তিনি কোনো সাড়া দেননি বলে পুলিশ জানিয়েছে।

পরে একটি সোয়াট দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে থম্পসনের দেহ বের করে আনে। কর্মকর্তারা তাকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ পরে নিশ্চিত করে, গুলির সময় থম্পসনের কাছে কোনো অস্ত্র ছিল না।

ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি। পুলিশের গুলিতে থম্পসন নিহত হওয়ার ঘটনাটি এখন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিস তদন্ত করছে।

সিমি ভ্যালি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিসের তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের জন্য প্রয়োজনীয় সব তথ্য, প্রমাণ ও সহায়তা দিচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত