আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হলিউডে একটি ৭-ইলেভেন দোকানের ভেতরে ১৮ বছর বয়সী এক তরুণীকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে। হামলার পর তার গলার চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ডেসটিনি ভালদেরামা জানান, গত শুক্রবার রাতে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি কুইন্সেনিয়ারা অনুষ্ঠান থেকে ফেরার সময় এক নারী ও এক ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। পরে তারা দোকানের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালান।

ভালদেরামা বলেন, হামলার শুরুতেই তার গলার চেইন ধরে টান দেওয়া হয়। তখনই তিনি বুঝতে পারেন, হামলাকারীদের লক্ষ্য ছিল তার চেইন।

নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, পেছন থেকে আঘাত করে ভালদেরামাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর সাদা রঙের হুডি পরা এক নারী তার চুল ধরে টানতে থাকেন। কিছুক্ষণ পর এক পুরুষও ওই হামলায় যোগ দেন।

আবেগাপ্লুত ভালদেরামা বলেন, তিনি বারবার হামলাকারীদের কাছে অনুরোধ করেছিলেন—চেইন নিয়ে যেতে, কিন্তু তাকে যেন আর আঘাত না করা হয়। কিন্তু তার দাবি, তারা তার গলা চেপে ধরে এবং বারবার মাটিতে তার মাথা ঠুকে দেয়।

একপর্যায়ে মাথায় আঘাত পাওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার কয়েকজন বন্ধুকেও হামলাকারীরা মারধর করেন।

ভালদেরামা বলেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তার বন্ধুরা গুরুতরভাবে আহত। পরে তাদের কাছ থেকেই হামলার পুরো ঘটনা জানতে পারেন তিনি।

হামলার পর তার গলা ও দুই হাতে আঘাতের চিহ্ন ও কালশিটে পড়ে। ভালদেরামা দাবি করেন, হামলাকারীদের সঙ্গে এর আগে তার কোনো ধরনের বিরোধ বা ঝামেলা ছিল না।

ঘটনার পর তিনি ৭-ইলেভেনের এক কর্মচারীকে পুলিশে খবর দেওয়ার অনুরোধ করেন। তার দাবি, তিনি বারবার পুলিশ ডাকতে বললেও ওই কর্মচারী সহযোগিতা করেননি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ওই কর্মচারীকে পুলিশের প্রতিবেদনে সাক্ষী হিসেবে রাখার অনুরোধও করেছিলেন তিনি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে।

ঘটনা নিয়ে ৭-ইলেভেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। দোকানটির ম্যানেজারের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত