আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

ছবিঃ এলএবাংলাটাইমস

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ট্রাম্প তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পর মেলোনি পাল্টা জবাব দিয়ে বলেছেন, “নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন।”

শনিবার ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা কমছে এবং তিনি রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন বা উন্নয়ন থেকে বিরত রাখার মার্কিন প্রচেষ্টাকে মেলোনি সমর্থন করছেন না।

এর জবাবে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মেলোনি বলেন, ট্রাম্পের “ক্রমাগত ও উসকানিবিহীন আক্রমণ” সম্পূর্ণ অর্থহীন। তিনি বলেন, “আমার জনপ্রিয়তা আপনার সঙ্গে বন্ধুত্বের কারণে বাড়েনি, আবার সেটি আমাদের সম্পর্কের ওপরও নির্ভর করে না।”

মেলোনি আরও বলেন, “আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়। আমি আপনাকে পরামর্শ দেব, নিজের জনপ্রিয়তা নিয়ে মনোযোগ দিন।”

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে ইতালির বিমানঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় মেলোনি “বড় ধরনের লজিস্টিক সমস্যার” সৃষ্টি করেছেন।

তবে ইতালির প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইতালীয় সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিদ্যমান সরকারি চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেই চুক্তি লঙ্ঘন করতে দেবেন না।

বিতর্কের সূত্রপাত হয় শুক্রবার, যখন মেলোনি ট্রাম্পের সেই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেছিলেন যে, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য “বারবার অনুরোধ” করেছিলেন।

পরে ইতালির টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সে আমার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিল। তার জন্য আমার খারাপ লেগেছিল।” তিনি আরও বলেন, “সম্ভবত সে খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি।”

এর জবাবে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, “আমি সত্যিই বিস্মিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্র দেশগুলোর সঙ্গে এমন আচরণ করেন, আমি জানি না।”

তিনি আরও বলেন, “একটি বিষয় তার মনে রাখা উচিত—আমি কিংবা ইতালি কখনও কারও কাছে অনুনয়-বিনয় করি না।”

মেলোনির এই বক্তব্য ইতালির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমর্থন পেয়েছে।

চলতি বছরের শুরুতেও ট্রাম্প ও মেলোনির মধ্যে মতবিরোধ দেখা যায়। সে সময় ট্রাম্প পোপ লিও চতুর্দশ-কে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। এর জবাবে মেলোনি সেই মন্তব্যকে “অগ্রহণযোগ্য” বলে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, একসময় ট্রাম্প ও মেলোনির মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন মেলোনি। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে ক্রমেই দূরত্ব তৈরি হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে এই উত্তেজনার মধ্যেই ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

  এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত