আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউ ইয়র্কের মসজিদে জোরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার

নিউ ইয়র্কের মসজিদে জোরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের মসজিদে প্রকাশ্যে উচ্চস্বরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার। শনিবার (২৪ আগস্ট) নিউ ইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয়। এ নিয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

জানা গেছে, নিউ ইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা নিষিদ্ধ। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজান উচ্চস্বরে দেওয়া যাবে।

কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন, ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে।

অনেকদিন ধরেই স্থানীয় মুসলমানরা মাইকে আজান দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাইছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আজানের অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত