আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা মোকাবেলায় নিজেকে 'এ প্লাস' দিলেন ট্রাম্প!

করোনা মোকাবেলায় নিজেকে 'এ প্লাস' দিলেন ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। আর কিছুদিন পরেই মহামারি ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াবে দেশটিতে। করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ তীব্র সমালোচিত হয়েছে দেশ ও বহিঃবিশ্বে। 

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, করোনা মোকাবেলায় অত্যন্ত সফল ট্রাম্প প্রশাসন। এমনকি করোনা মোকাবেলায় 'সফলতার' জন্য 'এ প্লাস' দিয়েছেন নিজেকে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে মতবিনিময় কালে ট্রাম্প দাবি করেন, 'আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। ভ্যাকসিন আসুক বা নাই আসুক, করোনাভাইরাস নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে দেশটিতে'।

ট্রাম্প বলেন, বিপক্ষ দল আমাদের এই সফলতাকে সবসময় ঘৃণা করে এসেছে৷ তবে জনগণ এই বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে পারছে না, এর কারণ হলো আমাদের বিরুদ্ধে গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করছে'।

এর আগে, যুক্তরাষ্ট্রে যখন করোনা সংক্রমণ সবচেয়ে তীব্র ছিলো, ট্রাম্প তখন বলেছিলেন করোনা মোকাবেলায় নিজেকে দশে দশ দিবেন তিনি। এছাড়াও প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভ্যাকসিন আবিষ্কার হলে নিজেকে এ প্লাস দিবেন ট্রাম্প। 

এদিকে, ট্রাম্পের এই বিবৃতির পরই সমালোচনায় মুখর হয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাম্প মূলত একটি 'ফ্যান্টাসি'তে বসবাস করেন। সেখানে তিনিই সবচেয়ে বুদ্ধিমান, সুদর্শন, চতুর৷ প্রকৃতপক্ষে তিনি বাস্তববিবর্জিত কথা বলছেন। 

প্রসঙ্গত, এর আগে গণমাধ্যমে খবর এসেছিলো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই ট্রাম্প জানতেন মহামারির শঙ্কা রয়েছে৷ কিন্তু সঠিক সময়ে স্বাস্থ্যবিধি প্রণয়ন না করে বিভিন্ন সময় ভাইরাসটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত