আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

১৬-১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ‘বিশ্ব সিলেট সম্মেলন’

১৬-১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ‘বিশ্ব সিলেট সম্মেলন’

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে  নিউ ইয়র্কে ‘বিশ্ব সিলেট সম্মেলন’ আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর
জামাইকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রাচীনকাল থেকে সিলেটী মানুষের আতিথেয়তা, সহনশীলতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে অনেক জ্ঞানী, গুণী, কবি, ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে উঠেছেন। তদুপরি হজরত শাহজালাল (রা.) ইসলামিক সুফি আদর্শে ভালোবাসা ও সহনশীলতার অবকাঠামো  এবং সিলেটের সন্তান মহাপ্রভু শ্রীচৈতন্যের প্রভাবে হিন্দুদের মধ্যে বৈষ্ণব ধর্মের মানবিক গুণগুলো প্রসার লাভ করে। সে কারণে সিলেটের বিভিন্ন পল্লী কবির সুরে ও ছন্দে সব ধর্মের মানুষকে একই সুতায় গাঁথে। আজ সিলেট একটি শুধু মানচিত্র নয়, আজ সিলেটের বিশ্বায়ন হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য বিশ্ব সিলেট সম্মেলন আহ্বান জানাচ্ছে ।

ভারতের দক্ষিণ কলকাতা সিলেটি এসোসিয়েশন সিলেটি সম্মেলন শুরু করে অভূতপূর্ব এক সাড়া  জাগিয়েছেন। ঢাকা জালালাবাদ এসোসিয়েশন কতৃক এই  বছর বাংলাদেশের  ঢাকায় ও সিলেটে ও সুন্দর ভাবে তার পুনরাবৃত্তি ঘটেছে।  তাই আজ মনে হচ্ছে এই ধারাবাহিকতাকে সন্মান জানিয়ে সিলেট থেকে অনেক দূরে থেকেও বিশ্ষের বিভিন্ন্য দেশে যারা সিলেটি ঐতিয্য ও ভালোবাসাকে জাগিয়ে রেখেছেন তাদের জন্য সবচেয়ে প্রয়োজন একটা মিলন মেলার শুভ আয়োজন। 

সম্মেলনে আমেরিকার সকল অঙ্গরাজ্য সহ বাংলাদেশ, ভারত,কানাডা,যুক্তরাজ্য , জাপান , জার্মানী , মধপ্রাচ্য , মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে অনেকেই অংশ গ্রহণ করবেন. সম্মেলনে  সংগীত, নৃত্য , মিলন মেলা, আত্মকথা, পরিচিতি, শুভেচ্ছা বিনিময়, প্রজন্মের অনুভূতি, শিকড়ের সন্ধানে, সিলেটী খাবার ও অন্যান্য স্টল।  তদুপরি থাঁকবে প্রস্তাবিত বিভিন্ন বাস্তব প্রকল্প  যাতে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিশেষত্বের সংরক্ষণ করা যায়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ সম্মানিত অথিতি : বাংলাদেশ থেকে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এস.কে সিনহা ও আমেরিকা থেকে শিল্পপতি ও সমাজসেবী ডাঃ কালী প্রদীপ চৌধুরী। বিশিষ্ট অথিতিবৃন্দ :মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম, সিলেটের নারী শিক্ষার অগ্রিদূত অধ্যক্ষা (অব:) হোসনেআরা আহমেদ, বাংলাদেশের রেড ক্রিসেন্ট  চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার,  ঢাকা জালালাবাদ সমিতির সভাপতি সি, এম. তোফায়েল সামি, মেজর জেনারেল( অব:) আজিজুর রহমান বীর উত্তম, জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত ড: আব্দুল মোমেন,  গ্রীন ডেল্টা উপদেষ্টা   নাসির, এ  চৌধুরী,  প্রাক্তন উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, ,   ভারত থেকে দৈনিক "যুগশঙ্খ: পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধান ড: অমলেন্দু চক্রবর্তী ও অন্যান্য। 
যুক্তরাজ্য জালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান মুহিব , বিশিষ্ট ব্যক্তিত্ব পাশা খন্দকার, সাংবাদিক ও সমাজকর্মী নজরুল ইসলাম বাসন।  সেমিনারের বক্তা: আমেরিকার ইউনিভার্সিটি অফ মাসাচুসেট ,ডার্টমাউথ এর ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট ড: মোহাম্মদ আতাউল করিম,
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড: সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রধান ড: অমলেন্দু চক্রবর্তী, বাংলাদেশের অর্থিনীতিবিদ ড: মোহাম্মেদ খলিকুজ্জামান, যুক্তরাজ্যের নুতুন প্রজন্মের বক্তা সাবেরুল ইসলাম।
 
প্যানেল এর বক্তা : বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডাঃ শায়লা খাতুন, বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী ড: হায়দার আলী , ভারতের দৈনিক "যুগশঙ্খ: পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ, বাংলাদেশের ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ড: আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, বেসরকারি সাহায্যসংস্থা সীমান্তিক  প্রধান  ড: আহমেদ আল কবীর , সাংবাদিক রক্তিম দাস, প্রকাশক এবং লেখক মোস্তফা সেলিম,
 
প্রজন্মদের প্যানেল বক্তা : বাংলাদেশের নতুন প্রজন্মের আন্তর্জাতিক নারী ব্যাক্তিত্ত ফারহানা চৌধুরী , নিউ ইয়র্ক রাজ্যের এসিস্টেন্ট এটর্নি জেনারেল ইমরান আহমেদ, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে প্রযুক্তির প্রসারের  উদ্দ্যেক্তা  শাহেদ আহমেদ, নিউইয়র্কের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক ডাঃ সৈয়দা তানজিয়া হুসেইন , ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার এর চিকিৎসক ডাঃ নাহরীন আহমেদ।

গান পরিবেশনায় বাংলাদেশ থেকে: সুবীর নন্দী, শুভ্র দেব, জামালউদ্দিন হাসান বান্না , ডাঃ অরূপ রতন চৌধুরী , সেলিম চৌধুরী , সিলেটের নীলাঞ্জনা জুঁই এর নৃত্যদল "নৃত্য শৈলী", হিমাংশু বিশ্বাস। যুক্তরাজ্য  থেকে : হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, শহীদ বাউল , আমেরিকা থেকে: দুলাল ভৌমিক, তাজুল ইমাম, কাবেরী দাশ, সালাহউদ্দিন আহমেদ , ফুয়াদ মুক্তাদির, ও অন্যান্য। কানাডা থেকে: সাবু শাহ। ভারত থেকে : প্রখ্যাত নৃত্য শিল্পী সোনালী আচার্জি (গিনিস ওয়ার্ল্ড বুক), কায়া  ব্যান্ড ও অন্যান্য।
আরো থাকছে আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ত শাকুর মজিদ রচিত ও পরিচালিত পরিবেশনা "শত বছরের সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য"।

সম্মেলনের সহযোগী হিসেবে রয়েছে ঢাকা জালালাবাদ এসোসিয়েশন। সহায়তায়: যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন, দক্ষিন কলকাতা সিলেট এসোসিয়েশন।  বিশ্ব সমন্বয়কারী : রাশেদা কে চৌধুরী ( বাংলাদেশ) , ডাঃ দীপ্তা দে (ভারত) , পাশা খন্দকার ( যুক্তরাজ্য ), ইত্রাদ জুবেরী সেলিম ( কানাডা) , সাকি চৌধুরী ( জার্মানী )।  পৃষ্ঠপোষক : ডাঃ কালী প্রদীপ চৌধুরী,  তহুর চৌধুরী।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত