আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বিশ্ব সিলেট সম্মেলন শুরু : নিউইয়র্কে সিলেটীদের মিলনমেলা

বিশ্ব সিলেট সম্মেলন শুরু : নিউইয়র্কে সিলেটীদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই দিনব্যাপী ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’ শুরু হয়েছে গত শনিবার। দুই দিন ব্যাপী এই সম্মেলন শেষ হওয়ার কথা রবিবার।
স্থানীয় সময় গত শনিবার দুপুরে জ্যামাইকার ইয়র্ক কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ও ‘ব্র্যাক’-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের সম্মেলনের গুরুত্বের কথা উপস্থাপন করে বলেন, “শেকড়ের সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রিয় মাতৃভূমির উন্নয়ন ও কল্যাণের পথকেও ত্বরান্বিত করার উৎসাহ জোগায়। শুধু তাই নয়, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ একটি ভূমিকা রাখে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত জেনারেল সি. আর. দত্ত বীর উত্তম।
সম্মেলনে অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং, সাবেক এমপি ও আমেরিকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বাংলাদেশ হাই কোর্ট ডিভিশনের বিচারপতি  মো. আবু তারিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন ও সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য দেন ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামী, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জমান, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি বদরুল খান, সেক্রেটারি জুয়েল চৌধুরী ও সম্মেলনের আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ।
সম্মেলন উপলক্ষে বিভিন্ন পণ্যের স্টল দেওয়া হয়। সম্মেলনে নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি সিলেট অঞ্চলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
কলকাতা, বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে সিলেট অঞ্চলের প্রবাসীরা অংশ নেন এ সম্মেলনে।
আয়োজনে বিশেষ সহায়তা দেয় ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক।
গত শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেস মেংসহ অন্যান্য অতিথি ও আয়োজকেরা বেলুন উড়িয়ে সিলেট বিশ্ব সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবার জন্য উন্মুক্ত সিলেট বিশ্ব সম্মেলনের আয়োজন এবং ব্যবস্থাপনায় রয়েছে নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন।
জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানালেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলন নিয়ে প্রবাসীদের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল বলেন, সব জায়গা থেকে ব্যাপক সহযোগিতা পাওয়া গেছে। এ বিশ্ব সম্মেলনের মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে সম্মিলিত আওয়াজ উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি



শেয়ার করুন

পাঠকের মতামত