আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সিলেটের কোথাও আইসিইউ খালি নেই, রোগী মারা যাচ্ছেন এ্যাম্বুলেন্সে-বাসায়

সিলেটের কোথাও আইসিইউ খালি নেই, রোগী মারা যাচ্ছেন এ্যাম্বুলেন্সে-বাসায়

সিলেটের কোভিড রোগীদরে জন্য সরকারি-বেসরকারি হাসপাতাসে আইসিউ বেড এমনকি সাধারণ সিটও খালি নেই। আর অক্সিজেন সাপ্লাই নিয়ে টানাপোড়েনতো লেগেই আছে।

এদিকে করোনা ডিডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীদের নিয়ে হিমশীম খাচ্ছেন। বেড দিতে না পেরে অসহায় বোধ করছেন তারা। হাসপাতালে ভর্তি হওয়া একজন পুরাতন রোগী সুস্থ হওয়া বা মারা যাওয়ার অপেক্ষায় থাকেন নতুন রোগীরা। বেডের অভাবে এ্যাম্বুলেন্সেই মারা যাওয়ার ঘটনা ঘটছে। জেলা প্রশাসক জানান, পরিস্থিতি মোকাবেলায়ূ হাসপাতালগুলোতে সিট বাড়ানোর চেষ্টা চলছে।

সিলেট বেসরকারি হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ জানান, বর্তমানে কোথাও সিট খালি নেই। পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

করোনা ডেডিকেটেড সরকারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে শনিবার একজন রোগী এ্যাম্বুলেন্সে মারা যাওয়ার মর্মস্পর্ষী ঘটনা ঘটে। হাসপাতালে সিট খালি নেই শুনেই চিৎকার করে কাঁদতে থাকেন হবিগঞ্জ থেকে আসা রোগী মুহিবুর রহমানের ছেলে। আইসিইউ না মিললেও অন্তত একটি সাধারণ সিট-তাও মিলল না একশত বেডের শামসুদ্দিন আহমদ হাসপাতালে। পরে ওই রোগীকে নিয়ে যাওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানালেন অ্যাম্বুলেন্সেই মারা গেছেন রোগী। এর আগে আক্রান্ত ঐ রোগীকে নিয়ে ঘুরেছেন বিভিন্ন হাসপাতালে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত