আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, আছেন হাবিব

৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, আছেন হাবিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন সমঝোতার কারণে দিনভর আলোচনায় ছিলো সিলেট-৩ আসন। এই আসনে জাতীয় পার্টির সাথে সমঝোতায় নৌকার প্রার্থী প্রত্যাহারের গুঞ্জন ছিলো। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।

রবিবার (১৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন সিরাজসহ ৬ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

একই সাথে মনোনয়ন প্রত্যাহার করেন সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন।

এদিকে, তৃণমূল বিএনপির প্রার্থীর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।

তবে মনোনয়ন প্রত্যাহার করেননি সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

ঘোষিত তপশিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত