আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর প্রধান নির্বাচনী কার্যালয় কানাইঘাট বাজারে উদ্বোধন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কানাইঘাট মধ্য বাজারে তবারক আলী ম্যানশনের নীচতলায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও ৯টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই প্রতীক হচ্ছে কানাইঘাট-জকিগঞ্জের আপামর জনসাধারণের। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, বিভিন্ন সময়ে তিনি আমাকে দলের অনেক দায়িত্ব দিয়েছিলেন, জীবনের শেষ সময়ে নৌকা প্রতীক দিয়েছেন। আমি দলের নেতাকর্মীসহ সবাইকে সাথে নিয়ে এ অঞ্চলের অসমাপ্ত উন্নয়ন করতে চাই। জনগণের পাশে সবসময় সুখে-দুঃখে ছিলাম, আপনারা আমার কর্মের মূল্যায়ন করে যদি ৭ জানুয়ারীর নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে সব-সময় আপনাদের পাশে থেকে সেবা করে যাব।

এ সময় দলের নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কার্যালয় উদ্বোধনকালে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া প্রতীক বরাদ্দের পর সোমবারই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন মাসুক উদ্দিন ও তার সমর্থকরা।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত