আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্বাস্থ্যসেবা হচ্ছে ডিজিটালাইজড

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্বাস্থ্যসেবা হচ্ছে ডিজিটালাইজড

স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ডিজিটালাইজড হতে যাচ্ছে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্বাস্থ্যসেবা। প্রাথমিক পর্যায়ে রোগীদের ভোগান্তি কমাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় পলক বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশী বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের আশার কথা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

এসময় প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগে সিলেটের প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান ও ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত