আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সবার সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর, স্মার্ট ও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব: মেয়র

সবার সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর, স্মার্ট ও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব: মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান। রোববার সকালে সিসিকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিসিক মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর যানজট নিরসন, হকার উচ্ছেদ, সিএনজি চালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, সিসি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপন সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটকে সুন্দর, স্মার্ট ও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে এটিকে পরিস্কার রাখতে হবে, যানজট ও হকারমুক্ত রাখতে হবে। যত্রতত্র গাড়ির স্ট্যান্ড রাখা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে নগরী অনেকটাই সুন্দর হয়ে যাবে।

তিনি আরও বলেন, নগরীকে সুন্দর রাখা শুধু সিটি কর্পোরেশন কিংবা পুলিশ প্রশাসনের দায়িত্ব নয়, এর জন্য নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে। নিজের শহরকে নিজেরাই পরিস্কার রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর রাখা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির আহমদ, অতিরিক্ত কমিশনার জুবায়েদ আহমদ, মো. মাসুদ রানা, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন একে লায়েক, তোফায়েল আহমদ শেপুল, মাজহারুল ইসলাম শাকিল, হিরন মাহমুদ নিপু, জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ডিসি উত্তর আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিসি দক্ষিণ মো. সুহেল রেজা, ডিসি ট্রাফিক মো. মাহফুজুর রহমান, সহকারী ট্রাফিক গোলাম মোস্তফা, স্টাফ অফিসার মো. জায়েদ হাসান, টিআই এডমিন এসএমপি ইফতেখার হোসেন মাসুদ, কতোয়ালী থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা কর্ণেল অব: একলিন আবেদীন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস, অংশুমান রাখু, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত