আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তারুণ্য দ্বীপ্ত হবে আগামীর বাংলাদেশ: আনোয়ারুজ্জামান চৌধুরী

তারুণ্য দ্বীপ্ত হবে আগামীর বাংলাদেশ: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দ্বীপ্ত। আজকের যুবসমাজ হবে আগামীর কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এজন্য শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ২টায় উছমানপুর ঈদগাহ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত উছমানপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম ও জুয়েল আহমেদ নুরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. মবশ্বির আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সাকির আহমদ শাহিন, ওসমানীনগর থানার সার্কেল এস.পি আশরাফুজ্জামান আশিক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট সিটি করর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, ৫নং গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান পীর মজনু মিয়া, ১নং উমরপুর ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ২নং সাদিপুর ইউপির চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, ৪নং বুরুঙ্গা ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান, ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ৬নং তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ৭নং দয়ামীর ইউপির চেয়ারম্যান এ.টি.এম ফখর উদ্দিন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত