আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্মার্ট কার্ডের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ

স্মার্ট কার্ডের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ

সিলেটে ঋণ কার্য্যক্রমে সহজীকরণে এবি ব্যাংকের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা। বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ প্রদান করবে এই আর্থিক প্রতিষ্ঠানটি। সহজ শর্ত, স্বল্প সুদ আর যে কোন বুথ থেকে বিনা খরচে ঋণের টাকা উত্তোলন করার সুবিধা থাকছে এই স্মার্ট কার্ড ঋণ ব্যবস্থায়।

নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় ১৪০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয় এবং পর্যায়ক্রমে তাদেরকে ঋণ সেবার আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্র্যান্ড সিলেটের বলরুমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বর্তমান প্রতিযোগিতার বাজারে কোনো ব্যাংক গ্রাহককে বিমুখ করতে চায় না। কিন্তু ইনফরমেশন গ্যাপের জন্য অনেক সময় ব্যাংক থেকে কাস্টমারকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা সম্ভব হয় না। এজন্য অভিযোগ আসে। সেক্ষেত্রে গ্রাহক সকল ইনফরমেশন জেনে নিয়ে সঠিক পথে এগুলে ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

ব্যাংকের প্রধান কার্য্যারয়ের ভিপি আজিজুল ইসলাম মল্লিক ও এসএভিপি দিলরুবা স্মৃতির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও কে.এম মহিউদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে তারিক আফজাল বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে নারীদের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা হয়ে উঠতে এসএমই প্রকল্প সহযোগিতা করবে। এভাবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি সহজসাধ্য হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত