আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ১ম নাইট ক্রিকেট টুর্নামেন্ট

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ১ম নাইট ক্রিকেট টুর্নামেন্ট

সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ১ম নাইট ক্রিকেট টুর্নামেন্ট।

শুক্রবার রাতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি বলেন, ‘সিলেটে মাঠ স্বল্পতার কারণে ম্যাচ আয়োজনে প্রতিকুলতার মধ্যে দিয়ে যাই। এ কারণেই মাঠ বৃদ্ধিতে আমরা গুরুত্ব দিচ্ছি। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেয়রসহ সবাই সহযোগিতা করছেন। সিলেটে যে মাঠের স্বল্পতা রয়েছে, আমরা চেষ্টা করছি সিলেটে একটি বিভাগীয় স্টেডিয়াম করার। বিশেষ করে সিলেটে কালো পাথরে যে মাঠটি রয়েছে তা একটি পূর্ণাঙ্গ করার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা আশাকরি এবছর সিলেটে আরও ২ থেকে ৩ টি খেলার মাঠের কার্যক্রম শুরু করবো।’

তিনি বলেন, ‘সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছেন। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন দর্শকদের দৃষ্টিনন্দন ক্রিকেট উপহার দিবেন।’

এহিয়া আহমদ সুমনের সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে খেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিসিকের প্যানেল মেয়র ২ কাউন্সিলর লিপন বক্স, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুল মুজিত জাবেদ, মাজরুল ইসলাম শাকিল, ফজলে রাব্বি মাসুম, তারেক উদ্দিন তাজ, জয়নাল আবেদীন, মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহেম, দরগার মোতাওয়াল্লি ফতেহ উল্লা আল আমান, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ প্রমুখ।

খেলায় মোট ৩২টি টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় এবি স্পোর্টস ও ইসলামপুর ফাইটার্সের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত