আপডেট :

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

বর্ণিল আয়োজনে মৌলভীবাজার জেলার জুড়ীতে শোভাযাত্রা

বর্ণিল আয়োজনে মৌলভীবাজার জেলার জুড়ীতে শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ সালকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে মৌলভীবাজার জেলার জুড়ীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সুত্রধর।


উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক, জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, সদস্য নাজমুল ইসলাম, জামাল হোসেন, আব্দুল কাইয়ুম, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজান আলী, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা লুপা, মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী ও জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত