আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফলাইন নিয়ে বাজারে আসছে ইনফিনিক্সের হট সিরিজের নতুন স্মার্টফোন

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফলাইন নিয়ে বাজারে আসছে ইনফিনিক্সের হট সিরিজের নতুন স্মার্টফোন

স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগে ব্যবহৃত সাধারণ একটি ডিভাইস-ই নয়। এটি প্রাত্যহিক জীবনের অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে। তাই স্মার্টফোন পছন্দের বিষয়টি অনেকাংশে নির্ভর করে আমাদের কাজের ধরনের ওপর। সবমিলিয়ে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি হাতে পাওয়া কিন্তু মোটেই সহজ কথা নয়। সব স্মার্টফোনেরই কোনো না কোনো বিশেষত্ব থাকে। তবে সেরা ডিভাইসটি নির্ধারিত হয় এটির কনফিগারেশন, ব্যাটারি লাইফ, ডিসপ্লে, প্রসেসর সবকিছুর ভারসাম্যপূর্ণ সমন্বয়ের মাধ্যমে।

ব্যাটারি লাইফ ‘পাওয়ার’ ধারণ করে ও মোবাইলকে চালিত রাখতে সাহায্য করে। প্রযুক্তি যত এগিয়েছে স্মার্টফোনের ব্যাটারি লাইফ ফিচার এর গুরুত্ব গ্রাহকদের কাছে ততই বেড়েছে। ডিভাইসের ব্যাটারি লাইফ বেশ ভালো না হলে ভিডিও দেখা, গেমিং কিংবা ভ্রমণের মতো বিষয় ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়ায়। দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতার ডিভাইসগুলো ব্যবহার করে গ্রাহকরা ভাবনা ছাড়াই কক্সবাজার অথবা বান্দরবান এর মতো দূরবর্তী ভ্রমণ স্পটে ঘুরতে যেতে পারেন, কারণ তাদের মোবাইলে চার্জ দেওয়া নিয়ে অযথা দুশ্চিন্তা করতে হয় না। এছাড়া, যেসব তরুণরা কাজের শেষে বৃহস্পতিবার রাতভর গেমিং এ মুখর থাকতে চান তাদের জন্যও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের বিকল্প নেই। বাজারের বেশিরভাগই স্মার্টফোন ডিভাইসে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি। তবে এখন গ্রাহকের চাহিদা রয়েছে ৬০০০এমএএইচ ব্যাটারি সংযুক্ত স্মার্টফোনের প্রতি।

ব্যাটারির পরই গুরুত্ব পায় মোবাইলের ডিসপ্লে ফিচারটি। ফোনের স্ক্রিনে যতটা বড় দেখতে ভালো লাগে, ততটা বড় করে ডিভাইসে ডিসপ্লে ব্যবহার করা প্রয়োজন। কিন্তু এ বিষয়টি বেশ জটিল। কারণ ব্যবহারকারীরা যেন তাদের চোখের পীড়ায় না ভুগেই ডিভাইসে মাল্টি-টাস্কিং করতে পারেন সে বিষয়টিও এখানে খেয়াল রাখা প্রয়োজন। অভিজাত প্রতিষ্ঠানের পেশাদাররা মোবাইল ডিভাইসের মধ্যেই তাদের ‘টেক্সট মেসেজিং’, ‘ই-মেইল কনভারসেশন’, ‘অনলাইন মিটিং এর বিষয়াদি’ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ফাইল সমূহ জমা করে রাখেন। সবকিছু মিলিয়ে মাল্টি-টাস্কিং এর জন্য ৬.৮ ইঞ্চির ডিসপ্লে ব্যবহারকারীদের জন্য অধিক স্বাচ্ছন্দ্যের বলে ভাবা হয়। তবে অধিকাংশ স্মার্টফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৫ ইঞ্চির!

এরপর আসা যাক প্রসেসরের কথায়। চিপসেট হিসেবে পরিচিত এই প্রসেসরকে বলা হয়ে থাকে স্মার্টফোনের হৃদযন্ত্র। তাছাড়া, মোবাইলের  ‘ক্লক স্পিড’ বলতে বুঝায় স্বাভাবিকভাবে এটি কত দ্রুত অপারেট করতে পারে। অপরদিকে একসাথে কতটি এপ্লিকেশনের কাজ কোনো বিঘ্ন ছাড়াই করা যায়, সেটির হিসাব রাখে ‘কোর কাউন্ট’। এছাড়া, স্মার্টফোনের কার্যকর সিপিইউ গ্রাহকদের অসাধারণ ভিজুয়াল ও গেমিং অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি দীর্ঘসময় গেমিংয়ের জন্য ডিভাইসের যথার্থ কার্যক্ষমতা নিশ্চিত করে।

এতসব ফিচার মাথায় রেখে পছন্দের স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে গ্রাহকের আগ্রহে ভাটা পড়ে উচ্চমূল্যের কারণে। তবে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স ব্যবহারকারী ও তরুণদের চাহিদা বিবেচনা করে সেরা ফিচারগুলোর সমন্বয়ে ও সাশ্রয়ী মূল্যে ধারাবাহিকভাবে স্মার্টফোন ডিভাইস তৈরি করে যাচ্ছে।

এর অংশ হিসেবে ইনফিনিক্স বিশ্বজুড়ে সম্প্রতি হট ১১ প্লে উন্মুক্ত করেছে। সর্বশেষ এই মডেলটি ইনফিনিক্স হট ১০ প্লে’র উন্নত সংস্করণ। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই ইনফিনিক্স তার হট সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘হট ১১ প্লে’ বাংলাদেশের বাজারে উন্মুক্ত করবে।

ধারণা করা হচ্ছে হট ১১ প্লে’তে থাকতে পারে পাওয়ার ম্যারাথন টেকনোলজি সম্বলিত দীর্ঘস্থায়ী ৬ হাজার এমএইচ ব্যাটারি, উচ্চ-রেজ্যুলেশন, হেলিও জি৩৫ অক্টা-কোর সিপিইউর নির্বিঘ্ন পারফরম্যান্স। ডিভাইসটিতে আরো থাকতে পারে, ৬.৮২ ইঞ্চির প্রিমিয়াম সিনেম্যাটিক ডিসপ্লে। গ্রাহকরা ৪জিবি+৬৪জিবি ও ৪জিবি+১২৮জিবি র‌্যাম ও রোম এর ভ্যারিয়েন্টে ডিভাইসটি পেতে পারবেন, এমনটাই মনে করা হচ্ছে।

নতুন ইনফিনিক্স হট ১১ প্লে এটির আকর্ষণীয় ডিজাইন ও বৈচিত্র্যময় ফিচারের মাধ্যমে নিঃসন্দেহে গ্রাহকদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত