আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

নিউ জার্সিতে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৬ জন নিহত

নিউ জার্সিতে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি মুদিদোকানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হাডসন নদীর পারে ওই গোলাগুলির ঘটনায় পুলিশ এলাকার স্কুল ও অফিসগুলো দ্রুত বন্ধ করে দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা, দুজন সন্দেহভাজন বন্দুকধারীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।

পুলিশপ্রধান মাইকেল কেলি বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাধারণ মানুষ ও দুজন সন্দেহভাজন দোকানের মধ্যে গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা মারা যান। এ সময় শত শত রাউন্ড গুলিবিনিময় হয়েছে। চার ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা চলেছে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষকে দোকানের ভেতর জিম্মি করেছিল বন্দুকধারীরা।

পুলিশ অবশ্য এখনই এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেনি।

হাডসন কাউন্টি কৌঁসুলির অফিস থেকে জানানো হয়েছে, গোলাগুলির ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনা জানার পর স্থানীয় সোয়াট টিমের সদস্য ও ফেডারেল এজেন্টরা দ্রুত ঘটনাস্থলে যান। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ থেকে দ্রুত জরুরি সেবা চালু করা হয়।

জার্সি সিটির সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য খুলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, নিউ জার্সির জার্সি সিটিতে ঘটা গোলাগুলির খবর তিনি জেনেছেন। এই বেদনাদায়ক দুঃসময়ে তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিস্থিতি টানা পর্যবেক্ষণ করা হবে বলে তিনি জানান। ট্রাম্প বলেন, স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত