আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় কর্ম বাই গুগলের এইচআর মিটআপ

এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় কর্ম বাই গুগলের এইচআর মিটআপ

দেশের জনপ্রিয় তারুণ্যভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশ সহযোগিতায় আগামী ১৫ ও ১৬ই জুন অনলাইন মাধ্যমে প্রথমবারের মত এইচআর মিটআপ করবে অনলাইন জব পোর্টাল 'কর্ম বাই গুগল'।

দুদিনের এই আয়োজনে মোট ৬টি সেশনে বিভিন্ন প্রতিষ্ঠান সিএইচআরও, হেড অফ এইচআর, সিইও, মালিকপক্ষের লোকজন অংশ নেবেন। আয়োজন নিয়ে কর্ম বাই গুগলের কমিউনিটি পোগ্রাম ম্যানেজার সাগর খালাসী বলেন, 'এইচআরেরা আমাদের দেশের জবমার্কেটের মূল শক্তি। আমাদের এই আয়োজন করোনাকালীন সময়ে শিক্ষার্থী-চাকরীজিবী সহ নানা পেশার মানুষদের মধ্যে বিভিন্ন শিক্ষনীয় বিষয় জানানোর প্রয়াস।'

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিয়াজ হোসাইন বলেন, 'এক্সিলেন্স বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কর্পোরেটের সাথে পরিচয় করানোর জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, আন্তর্জাতিক ব্রান্ড 'কর্ম বাই গুগল'র সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য আনন্দের।'
এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মহামারির এই সময়ে সবাই ঘরে সময় কাটাচ্ছে। আমরা চেষ্টা করেছি সময়টুকুকে কাজে লাগিয়ে ভালো কিছু করার। এরই অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আশা করি আমাদের শিক্ষিত তরুণদের ভালো কিছু উপহার দিতে পারব।’

উল্লেখ্য, দুদিন ব্যাপী আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইয়ুথ কার্নিভাল। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক সমকাল, রাইজিংবিডি.কম এবং পিপল’স রেডিও।


এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত