আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, ব্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ

তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, ব্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ

হাসপাতালে ভর্তি থাকাকালীন বোন পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বোন পরিচয়ে তাসনিম চাকরি পেয়েছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি আমার বোন পরিচয় দেয়, এটা প্রতিবাদ জানানোর বিষয় না। যদি এটা কোনো ইস্যু না হয়।


তিনি বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম, তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম। উনি (ফাতেমা তাসনিম) আমাদের তখন হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন।


নাহিদ ইসলাম বলেন, আমাকে যখন তুলে নেওয়া হয়েছিল, তখন কথা বলার মতো কেউ ছিল না। আমার পরিবারের সদস্যরাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তখন তিনি (ফাতেমা তাসনিম) আমাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় কথা বলেছেন। আমরা সেগুলো নজর বা খেয়াল করার সময় পাইনি।

উনি (ফাতেমা তাসনিম) এক জায়গায় চাকরি পেয়েছেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ ইসলাম বলেন, উনার সঙ্গে আগেও আমার যোগাযোগ ছিল না। এত ব্যস্ততার মধ্যে উনার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করিনি।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোন ফাতেমা তাসনিম চাকরি পেয়েছেন ‘কোটা’ বা বিশেষ বিবেচনায়। তাকে কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত