আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ শতাংশ ছাড়

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ শতাংশ ছাড়

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বজুড়ে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। ভালোবাসার এই দিনে যুগলরা নানা আয়োজনের মাধ্যমে সময় পার করেন। ফুল, চকলেটসহ নানা রকম উপহার দেয় একে অপরকে। 

তবে ভালোবাসার এই দিনে বিবাহবিচ্ছেদের মামলা করলে ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন এক আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নোহা ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানান তার অনুসারীদের। এরপরেই বিবাহবিচ্ছেদের মামলায় ৪০ শতাংশ ফি কম নেওয়ার ঘোষণা দেন। মূলত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষেই এমন ছাড় দিয়েছেন তিনি।

নোহা লিখেছেন, ‘খুলা (তালাক) মামলার জন্য ৪০ শতাংশ ছাড়...সৃষ্টিকর্তা আমাদের ভালো কিছু করতে সহায়তা করুন।’ এই ছাড় দেওয়ার পিছনে যথার্থ যুক্তিও ব্যাখ্যাও দেন তিনি।  

অনেক নারী বিবাহিত জীবনেও কঠিন সময় পার করে থাকেন। এমন আবদ্ধ বিয়ে থেকে মুক্তি পেতে চান অনেকেই। ওই সকল নারীকে সাহায্য করতেই এই প্রস্তাব দিয়েছেন তিনি।

নোহার এমন প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তাক লাগিয়ে দিয়েছে। কেউ কেউ বলেছেন, তিনি বিবাহবিচ্ছেদকে উৎসাহিত করছেন। কেউ কেউ আবার পাল্টা যুক্তিও দিয়ে বলেছেন, যারা বৈবাহিক জীবনে সংকটের মধ্যে আছেন, তাদের প্রতি সহানুভূতির প্রকাশ পেয়েছে এই প্রস্তাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্কের জবাবে নোহা বলেন, তার এই উদ্যোগ নতুন নয়। সংকটপূর্ণ সম্পর্কে আবদ্ধ নারীদের সহায়তা করতে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। তার এই প্রস্তাব ওই কাজেরই অংশ।

মিসরে নারীদের বিবাহবিচ্ছেদ মামলা করার ক্ষমতা দেওয়া আছে। বিচ্ছেদ হলে স্বামীকে দেওয়া যৌতুক ফেরত পাবেন তারা। তবে স্বামীর সম্পদের ওপর থেকে অধিকার হারাবেন। সেখানে বিবাহবিচ্ছেদ নিয়ে সুস্পষ্ট আইন আছে। আদালতের মাধ্যমে বিচ্ছেদ হয়ে থাকে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত