আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইতালিতে বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়ন বিষয়ক সেমিনার

ইতালিতে বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়ন বিষয়ক সেমিনার

রোমস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইতালির ট্যানারি শিল্পাঞ্চল- সান্তা ক্রোসে বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে দুই শহরের মেয়র, চামড়া শিল্পের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলাদেশের চামড়া শিল্পের ওপর বিস্তারিত উপস্থাপনার পাশাপাশি বাংলাদেশ-ইতালির যৌথ সম্ভাবনার কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সান্তা ক্রোস শহরের মেয়র জুলিয়া ডেইডা, কাসতেল ফ্রান্কো ডি সত্তো শহরের মেয়র গাব্রিয়েলো টটি, ট্যানারি এসোসিয়েশন এর পরিচালক ড. গ্লিওছি এবং পিসা চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি লাউরা গ্রানাতা বক্তব্য প্রদান করেন।

ফ্লোরেন্স এর বাংলাদেশের অনারারি কনসাল এ্যাডভোকেট জর্জিয়া গ্রানাতা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রাজীব ত্রিপুরা।

সেমিনার শেষে রাষ্ট্রদূত একটি পানি পরিশোধন কেন্দ্র পরিদর্শন করেন। উক্ত কেন্দ্রে টেনারি শিল্পে ব্যবহৃত ময়লা পানি পরিশোধন করা হয়। কেন্দ্রের পরিচালক রাষ্ট্রদূতকে পানি পরিশোধনের বিভিন্ন পর্যায়সমূহ ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ধারাবাহিকভাবে ইতালির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে এ ধরনের সেমিনার আয়োজন করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত