আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা

ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা

গত ৩০ই নভেম্বর রোজ শনিবার আরলিংটন ভার্জিনিয়ার ওয়াল্টার রীড কমিউনিটি সেন্টারে চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম যেসব প্রবাসী বাংলাদেশির ইনস্যুরেন্স কাভারেজ নেই তাদের এই স্বাস্থ্যসেবা প্রদান করে।

মেট্রো ওয়াশিংটন ডিসির জনপ্রিয় সংগঠন প্রিয় বাংলার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা উপদেশ, প্রেসক্রিপশন, চাকরি ক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা, ওষুধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ট কার্ড, বিনা মূল্যে মানসিক, জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা দেওয়া হয়।

গত দুই বছর যাবত প্রিয়বাংলা ফ্রি মেডিকেল এডভাইচ ভার্জিনিয়াতে ত্রৈমাসিক এ সেবাদান করে আসছে। প্রিয় বাংলা ফ্রি ক্লিনিকের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যেসব চিকিৎসক স্বেচ্ছাসেবা দিয়েছেন তাঁরা হলেন—ডাক্তার রাকেশ মাথুর, ডাক্তার আদ্রিতা আশরাফ এবং ডাক্তার কিরাত পরমার।

এই চিকিৎসা সেবা সর্বজনীন করতে প্রিয় বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন। প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন তারা হলেন—লুবাবাহ রহমান চুড়ি, মুনা রহমান, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম আকাশ, ডেমিয়ান ডিয়াস, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার প্রমুখ।

স্থানীয় বাংলাদেশি আলাদ্দিন রেস্তোরাঁ স্বেচ্ছাসেবকদের দুপুরের খাওয়ার সরবরাহ করে। ত্রৈমাসিক স্বাস্থ্যসেবার পরবর্তী দিন ক্ষণ শীঘ্রই জানানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত