আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইতালীতে মহিলা সংস্থার বিজয় ফুল উৎসব

ইতালীতে মহিলা সংস্থার বিজয় ফুল উৎসব

আমাদের বিজয়ের মাস, আমাদের চেতনার মাস। এ মাসের ১৬ তারিখে অামাদের মুক্তিযোদ্ধারা চুড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিলেন। প্রায় ৩০ লাখ মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রত্যয় নিয়ে প্রবাসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য মহিলা সংস্থা ইতালী বিজয় ফুল উৎসবের আয়োজন করে।

গত ৯ই ডিসেম্বর রাজধানী রোমের রসই রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার এর প্রানবন্ত সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রওশন আরা মুন্নি, সহ সাধারন সম্পাদক শারমিন জাহান সুবর্ণা, শারমিন ইসলাম পায়েল, জাকিয়া উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সূচি আক্তার, দপ্তর সম্পাদক রেহানা আক্তার রেনু, প্রচার সম্পাদক ফারিয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক নিশাত সিদ্দিকা পাপড়ী, সহ সাংস্কৃতিক সম্পাদক সুমি ইসলাম, সদস্য রাফিয়া ইসলাম, সাংবাদিক মেহেনাস তাব্বাসুম শেলি, সামাজিক ব্যাক্তিত সালমা রহমান, আতোশি শাহা, লিয়ানা মাসুদ, নাজনিন সুলতানা, তাহমিনা সুলতানা সহআরো অনেকেই।

এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের পাঁচটি মৌলিক চাহিদার প্রতীকসহ আমাদের গৌরব একাত্তরের বিজয়গাথা নিয়ে ইতালীতে বিজয় ফুলের এই আয়োজন। মুক্তিযুদ্ধের অবদান, স্বাধীনতা ও আমাদের নাগরিক অধিকারসহ মনে করিয়ে দেয় রক্তাক্ত সংগ্রাম ও আত্মত্যাগের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাসকে সঠিকভাবে সকলের কাছে তুলে ধরার জন্য এই কর্মসূচির উদ্দেশ্য। এবং তারা আয়োজনের ভূয়সী প্রসংসা করে অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, এই অনুষ্ঠান প্রবাসের মাটিতে বাংলাদেশ সর্ম্পকে জানার অনুপ্রেরণা যোগাবে, তেমনি বাংলাদেশের প্রতি দেশপ্রেম জাগ্রত করবে। শেষে গানে গানে আনন্দদের আনন্দদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত